ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গত সপ্তাহের রক্তক্ষয়ী হামলা পাল্টা-হামলার রেশ কাটতে না কাটতেই অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদীবাদী ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের এই হামলার পর উপত্যকায় সহিংসতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরের জেনিনে গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছিল। সেই ঘটনায় উপত্যকাজুড়ে চলমান শোকাবহ পরিস্থিতির মাঝে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গত সপ্তাহে ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলার পর জেনিনে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ ফিলিস্তিনি শহীদ হন। সেই সময় ফিলিস্তিনিদের হামলায় পূর্ব জেরুজালেমে সাত ইসরায়েলি নিহত হয়।
চলমান অস্থিরতার কারণে গাজায় ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর মাঝে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এর মাঝে বুধবার রাতে অবরুদ্ধ এই উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। যদিও এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের রকেট এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি অভিযানের পর ফরাসি বার্তা সংস্থা এএফপি গাজা থেকে নতুন করে রকেট নিক্ষেপ এবং বিস্ফোরণের খবর দিয়েছে। রকেট হামলায় সেখানকার বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং রাতের আকাশে আলো দেখা যায় বলে জানিয়েছে এই বার্তা সংস্থা।
বুধবারের রকেট হামলার পর ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কারাগারের তত্ত্বাবধায়ক ইতামার বেন-গিভির এক টুইট বার্তায় বলেছে, সে ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে শর্ত কঠোর করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে।
ইসরায়েল গত এক বছরের প্রায় প্রত্যেক দিনই পশ্চিম তীরে সামরিক অভিযান পরিচালনা করেছে। গত বছরের শেষের দিকে ইসরায়েলে নতুন উগ্র ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের জন্য চলতি বছরের জানুয়ারি ভয়াবহ এক রক্তাক্ত মাস ছিল।
এই এক মাসে ইসরায়েলের অভিযানে অন্তত ৩৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর আগে, গত বছর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কমপক্ষে ২০০ ফিলিস্তিনিকে শহীদ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












