এপস্টেইন ফাইল:
ফিলিস্তিনি দমনে পুতিনের কাছে ১০ লাখ রুশ ইহুদী চেয়েছিলো এহুদ
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী সাবেক প্রধানমন্ত্রী এহুদের একটি গোপন অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। সেখানে তাকে দ-িত কুখ্যাত শিশু নিপীড়নকারী এপস্টেইনের কাছে একটি বিতর্কিত এবং বর্ণবাদী জনমিতিক পরিকল্পনার কথা স্বীকার করতে শোনা গেছে। গত জুমুয়াবার প্রকাশ পাওয়া এই রেকর্ডিংয়ে এহুদ দাবি করে, সন্ত্রাসী ইসরায়েলের জনমিতিক কাঠামো আমূল বদলে দিতে এবং ফিলিস্তিনিদের প্রভাব কমাতে সে রাশিয়ার পুতিনকে ‘আরও ১০ লাখ’ রুশ নাগরিক পাঠানোর জন্য তদবির করেছিলো।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রেকর্ড করা ওই কথোপকথনে এহুদকে বলতে শোনা যায়, ‘আমি পুতিনকে সব সময় বলতাম, আমাদের যা প্রয়োজন তা হলো আরও ১০ লাখ রুশ নাগরিক। এটি (সন্ত্রাসী) ইসরায়েলকে নাটকীয়ভাবে বদলে দেবে।’
এহুদের মতে, (সন্ত্রাসী) ইসরায়েলে রুশদের সংখ্যা বৃদ্ধি পেলে তা ১৯৪৮-এর সীমানার ভেতরে থাকা ফিলিস্তিনি নাগরিকদের ক্রমবর্ধমান হারকে চ্যালেঞ্জ করবে। সে উল্লেখ করে, ৪০ বছর আগে (সন্ত্রাসী) ইসরায়েলে আরবদের সংখ্যা ছিলো ১৬ শতাংশ, যা বর্তমানে ২০ শতাংশে দাঁড়িয়েছে। এই হারকে ‘ঝুঁকিপূর্ণ’ মনে করে সে।
এহুদ তার পরিকল্পনায় কেবল সংখ্যা বৃদ্ধির কথাই বলেনি, বরং ভবিষ্যতে আসা রুশ বসতিস্থাপনকারীদের ‘গুণগত মান’ নিয়ন্ত্রণের ওপরও জোর দিয়েছে। নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রায় ১০ লাখ মানুষ ইসরায়েলে এসেছিলো, যাদের অর্ধেকই অর্থোডক্স ইহুদী ধর্মীয় নীতি অনুযায়ী ইহুদী হিসেবে গণ্য হয়নি।
এই সমস্যা সমাধানে এহুদ এক সূক্ষ¥ কৌশলের প্রস্তাব দেয়। সে বলেছে, ‘আমাদের উচিত অর্থোডক্স প্রধানদের একাধিপত্য ভেঙে দেওয়া। বিয়ে, মৃত্যু এবং ইহুদীত্বের সংজ্ঞাকে আরও নমনীয় করে রুশদের জন্য গণ-ধর্মান্তরের পথ খুলে দিতে হবে।’
রেকর্ডিংয়ের সবচেয়ে বিতর্কিত অংশটি হলো আরব ও মুসলিম দেশগুলো থেকে আসা ইহুদীদের (মিজরাহি বা সেফার্দিক ইহুদী) প্রতি এহুদের অবজ্ঞাপূর্ণ মন্তব্য। ইউরোপীয় বংশোদ্ভূত আশকেনাজি ইহুদী নেতৃত্বের দীর্ঘদিনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে সে বলে, ১৯৪৮ সালে রাষ্ট্র গঠনের সময় উত্তর আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে ইহুদীদের নিয়ে আসা ছিলো একটি ‘অনিবার্য আবশ্যকতা’।
সে বলে, ‘আগে আমরা বাধ্য হয়েছিলাম তাদের নিতে, কিন্তু এখন আমরা নির্বাচনী বা সিলেক্টিভ হতে পারি। এখন আমাদের মন অনেক বেশি উন্মুক্ত এবং আমরা সহজেই আরও ১০ লাখ রুশ অভিবাসী আত্মীকরণ করতে পারবো।’
এপস্টেইনের মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৯০ ও ২০০০ সালে অনেক রুশ তরুণীকে ইংরেজি বলতে না পারার সুযোগ নিয়ে ধনী ও প্রভাবশীল ব্যক্তিদের কাছে পাচার করা হয়েছিলো। এহুদ এবং এপস্টেইনের মধ্যকার এই ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত ছিলো না; এফবিআই-এর একটি মেমো অনুযায়ী, এপস্টেইন এহুদের অধীনে গোয়েন্দা হিসেবেও প্রশিক্ষণ নিয়েছিলো বলে জানা যায়। এহুদ ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে এপস্টেইনের নিউইয়র্কের বাসভবনে অন্তত ৩০ বার যাতায়াত করেছিলো।
এহুদ সন্ত্রাসী ইসরায়েলের অভ্যন্তরে অ-ইহুদী নাগরিকদের মধ্যে সমঅধিকার প্রদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘হায়ারার্কি’ বা স্তরবিন্যাস তৈরি করতে চায়। সে বলেছে, ‘আমাদের প্রথমে দ্রুজদের সমঅধিকার দেওয়া উচিত কারণ তারা আচরণে পুরোপুরি ইসরায়েলি (মিলিটারি সার্ভিসের কারণে)।’ এরপর সে খ্রিষ্টান সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার কথা বলে, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত। তবে মুসলিম ফিলিস্তিনিদের সে এই তালিকার বাইরেই রেখেছে।
এই গোপন রেকর্ডিং ফাঁসের পর বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বলছে, এটি ইসরায়েলি নেতৃত্বের সেই ‘অ্যাপার্থাইড’ বা বর্ণবাদী মানসিকতারই নগ্ন বহিঃপ্রকাশ, যা জনমিতিক প্রকৌশলের মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে প্রান্তিক করার ষড়যন্ত্র। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












