দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ফিলিস্তিনি উচ্ছেদ পরিকল্পনার নিন্দা জানালো কাতার-সৌদি
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি সরকার।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি দখলদার বাহিনীর ঘোষণাকে কাতার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে, যেখানে গাজার ফিলিস্তিনি ভাইদের উচ্ছেদের লক্ষ্যে একটি সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। একইসঙ্গে, পশ্চিম তীরে ১৩টি অবৈধ বসতিকে বৈধতা দেওয়ার উদ্যোগও মারাত্মক অন্যায়।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কাতার আরও বলেছে, ‘ফিলিস্তিনিদের যেকোনো ধরনের উচ্ছেদ আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। বসতি সম্প্রসারণের এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতাকে সম্পূর্ণ অবজ্ঞা করে। বিশেষ করে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর পরিপন্থী।
একই সঙ্গে কাতার দখলকৃত ফিলিস্তিনি ভূখ-ের জনসংখ্যার গঠন, চরিত্র ও মর্যাদা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
সৌদি সরকারের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা ও পশ্চিম তীরে আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টাকে সৌদি আরব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের লক্ষ্যে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের একটি সংস্থা গঠনের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে’।
সৌদি আরব পশ্চিম তীরে ১৩টি অবৈধ বসতি স্থাপনার অনুমোদনেরও নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে এগুলোকে ‘উপনিবেশিক বসতি’ হিসেবে বৈধতা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব বিশ্বাস করে, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার অর্জন এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)