ফিলিস্তিনিদের মধ্যে বিভেদ তৈরি করছে সোশ্যাল মিডিয়ার বট আইডি
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনিদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভেদ সৃষ্টিকারী ‘সন্দেহজনক ভুয়া অ্যাকাউন্টের’ বিরুদ্ধে সতর্ক করেছে ফিলিস্তিনি মুজাহিদ হামাস। গত বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে সতর্ক করেছে সংগঠনটি। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে হামাস এক্স-এর বেশ কয়েকটি অ্যাকাউন্টকে চিহ্নিত করেছে, যেগুলোর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার অভিযোগ আনা হয়েছে।
হামাস এই সন্দেহজনক অ্যাকাউন্টগুলিকে সম্পূর্ণ বর্জন করতে এবং এগুলোর ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর খবরে কোনো প্রকারের মিথস্ক্রিয়া বা বিশ্বাস করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
বিবৃতিটি পোস্ট করার দিনই ফিলিস্তিনি ফটোসাংবাদিক মো’তাজ আজাইজা এক্সে এই বিষয়টি তুলে ধরে জানান, বিবৃতিতে উল্লিখিত কিছু অ্যাকাউন্ট নাকি তার এবং অন্যান্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়েছিলো।
আজাইজা বলেন, “আমাকে বহু-জাতিক একটি কোম্পানি থেকে একটি পাসপোর্ট উপহার দেওয়ার পর তারা হাস্যকর দাবি প্রচার করেছিলো যে, আমি নাকি লোকজনকে তাদের জমি (আমার দেশ) ছেড়ে চলে যেতে ‘উৎসাহিত’ করছি এবং আমি ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে। তারা এই ধরণের অন্যান্য ভুল তথ্যও ছড়িয়েছিলো।” তিনি আরও বলেন, “এখন দেখা যাচ্ছে যে এই সন্দেহজনক অ্যাকাউন্টগুলি, অন্য অনেক ‘বট’ এবং সন্দেহজনক প্রোফাইলের মতোই, যা ইসরায়েলি দখলদার বাহিনীর এজেন্টদের মাধ্যমে পরিচালিত।”
গত জানুয়ারিতে ইসরায়েলি দখলদার বাহিনীর গাজায় ১০৮ দিনের আক্রমণের হাত থেকে বেঁচে গিয়ে গাজা ছেড়ে আসা আজাইজা এর আগে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ নিয়ে তার কথিত দৃষ্টিভঙ্গির জন্য অনলাইন আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলেন। সন্ত্রাসী ইসরায়েল গাজায় তার যুদ্ধের বয়ানকে প্রভাবিত করতে সোশ্যাল মিডিয়া সরঞ্জাম ব্যবহারে প্রচুর বিনিয়োগ করেছে। এর মধ্যে আছে বেতনভুক্ত ইনফ্লুয়েন্সার এবং গোয়েন্দা ইউনিট পরিচালিত সোশ্যাল মিডিয়া গ্রুপগুলির ব্যবহার।
২০২৪ সালের শুরুর দিকে, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছিলো, তারা একটি টেলিগ্রাম চ্যানেলের পেছনে ছিলো, যা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতো এবং গাজায় ইসরায়েলি নৃশংসতার গ্রাফিক্সযুক্ত বিষয়বস্তু পোস্ট করতো। যদিও এর আগে তারা তা অস্বীকার করার চেষ্টা করেছিলো। সূত্র: দ্য নিউ আরব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












