ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সৌদি যুবরাজের আহ্বান
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ বিন সালমান। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এতে অংশ নেয় জাতিসংঘ মহাসচিব গুতেরেস।
বৈঠকে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলে, ফিলিস্তিনে যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো। এই ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। আমার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে এই ফিলিস্তিনে। শুধু বেসামরিকই নয়, গণমাধ্যমকর্মী, ত্রাণকর্মী থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবন হুমকির মুখে।
বৈঠকে আরব নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের গাফিলতির কারণেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হচ্ছে না। সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোর দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
তিনি বলেন, ফিলিস্তিনে আমাদের ভাইদের ওপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। এর পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহে দ্রুত ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এসময় ক্ষোভ জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, যুদ্ধবিরতির জন্য দায় রয়েছে ইসরায়েলের। তবে সেটি বারবার এড়িয়ে যাচ্ছে তেলআবিব। যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে আসি তখনই সেখান থেকে পিছু হঠে ইসরায়েল। আর এখন তারা বিশ্বের আহ্বান উপেক্ষা করেই রাফাহতে হামলার প্রস্তুতি নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)