ফিলিস্তিনকে রেখে ইসরায়েলকে বেছে নিচ্ছে সৌদি আরব?
সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে নীতিগত লক্ষ্যে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন একটি পদক্ষেপ যা ফিলিস্তিনিদের আড়ালে ফেলে দেবে এবং এর জন্য মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনকে উচ্চমূল্যও দিতে হতে পারে।
জো বাইডেন প্রশাসন তথাকথিত সেই স্বাভাবিকীকরণ নীতিকে এখনই কেন অগ্রাধিকার দিচ্ছে, সেটি নিয়েও উঠেছে প্রশ্ন।
মধ্যপ্রাচ্য ইনস্টিটিউট থিংকট্যাংকের একজন সিনিয়র ফেলো খালেদ এলগিন্ডি বলেন, বাইডেনের চিন্তাধারায় আরব-ইসরায়েল সংঘাতকে এমনভাবে দেখা হয় যেন ফিলিস্তিনিরা কোনো বিষয়ই নয়।
বাইডেন বিশ্বাস করেন, আরব-ইসরায়েল সংঘাতের মূল কারণ- আরব রাষ্ট্রগুলোর ইসরায়েলকে মেনে নিতে অক্ষমতা। দ্বন্দ্বটিকে যদি এভাবেই দেখা হয় তবে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিককরণের বাইডেন প্রশাসনের নীতিকে ঠিক মনে হবে।
নিউইয়র্ক টাইমসের কলামিস্ট টমাস ফ্রিডম্যান গত সপ্তাহে বলেছিলো, বাইডেন চেষ্টা করছে যাতে ইসরায়েল ও সৌদি আরবকে একটি সুরক্ষিত চুক্তিতে আনা যায়। আর এই চুক্তিতে রাজি হওয়ার জন্য সৌদি আরবকে ন্যাটোর মতো নিরাপত্তা গ্যারান্টি এবং সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি শুরু করতে সহায়তার অফার দিতে পারে যুক্তরাষ্ট্র।
ফ্রেডম্যান তার রিপোর্টে বলেছে, আমেরিকার এই প্রস্তাবে ফিলিস্তিনিদের সরাসরি অন্তর্ভুক্ত করা হবে না। তবে এতে তাদের জন্য কিছু ছাড় অন্তর্ভুক্ত থাকবে। যেমন- ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করা এবং দখলকৃত পশ্চিম তীরকে কখনও ইসরায়েলের সঙ্গে সংযুক্ত না করার প্রতিশ্রুতি।
'স্বাভাবিককরণ' বলতে কী বোঝানো হচ্ছে?
মার্কিন কর্মকর্তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে, তারা সৌদি-ইসরায়েল চুক্তি চাইছে। তবে সেই চুক্তিতে ঠিক কী থাকবে, তারা তা প্রকাশ করেনি। ইসরায়েলি নেতারাও রিয়াদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের জন্য তাদের আকাঙ্খার কথা গোপন রাখেনি।
তবে সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে তার নীতি পরিবর্তন করেনি। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার একটি ‘ন্যায্য সমাধান’ খুঁজে বের করার নীতিতে একটি বড় অংশীদার সৌদি আরব। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও নীতিগত অবস্থান পরিবর্তন করেনি আরব এই দেশটি।
তারপরও সৌদি কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে চুক্তির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।
গত বছর সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান বলেছিলেন, সৌদি আরব ইসরায়েলকে একটি ‘সম্ভাব্য মিত্র’ হিসেবে দেখে। তবে একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছিলেন, ইসরায়েলকে ফিলিস্তিনিদের সঙ্গে তার সমস্যাগুলো সমাধান করা উচিত।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গত জুনে তার মার্কিন সমকক্ষ অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা বিশ্বাস করি, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণ এই অঞ্চলের স্বার্থেই প্রয়োজন, এটি সবার জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে।
একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার দেওয়ার জন্য একটি দ্বিরাষ্ট্র সমাধানের পথ খোঁজার দিকে মনোযোগ দেওয়া উচিত বলেও উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।