ফলের ওপর শুল্ককর বৃদ্ধিতে আমদানি বাণিজ্যে বিরূপ প্রভাব
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আমদানিকৃত ফলের ওপর বাড়তি শুল্ককর করায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় ফল আমদানি।
গত ০৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলের ওপর সম্পুরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে প্রতিকেজি ফলের শুল্ককর ১০১ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা দাঁড়ায়। শুল্ক–কর বাড়ানোর কারণে দেশে আমদানিকৃত ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করবে সরকার।
এদিকে রমজানের ঠিক আগ মুহূর্তে ফলের ওপর শুল্ককর বৃদ্ধিতে নাখোশ ব্যবসায়ী ও ক্রেতারা।
বন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় দেড়শো ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব জাতীয় কাঁচামাল আমদানি হয়ে থাকে। এর মধ্যে শতাধিক ট্রাক থাকতো আপেল, আঙুর, কেনু, মালটা ও আনার জাতীয় পণ্য। আগে ফল আমদানিতে ২০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হতো। এতে প্রতিকেজি ফলে সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। হঠাৎ করেই গত ০৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পুরোক শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে বর্তমানে কেজিতে ১৫ টাকা শুল্ককর বেড়ে দাড়িয়েছে ১১৬ টাকায়। ফলে আমদানি খরচ বাড়ায় দাম বাড়িয়েছে খোলা বাজারে বিক্রেতারা।
রমজান মাস আসার ঠিক আগমুহূর্তে ফলের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের ফল ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বর্তমানে খুচরা বাজারে এক কেজি আপেল প্রকার ভেদে ৩০০-৩৬০ টাকা, মালটা কেজি ৩০-৩২০ টাকা, কমলা ২৫০-৩০০ টাকা এবং আঙুর প্রকার ভেদে ৪৫০-৫০০ টাকা, ডালিম ৪৫০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)