‘অপহরণ বাণিজ্যের’ আস্তানা পাহাড়
কক্সবাজারে সংবাদদাতা:
সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ার পাহাড়গুলো ‘অপহরণ বাণিজ্য’র আস্তানায় পরিণত হয়েছে। শুষ্ক মৌসুম শুরুর পর ব্যাপক আকারে দেখা দিয়েছে অপহরণ ও মুক্তিপণ আদায়। কখনো শ্রমিক, কখনো শিশু, এমনকি অনেকে মসজিদে যাওয়ার সময়ও অপহরণের শিকার হচ্ছেন স্থানীয় ও রোহিঙ্গারা।
মুক্তিপণ দিতে না পারলে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অপহৃতদের। শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতিতে একের পর এক অপহরণের ঘটনা ঘটেই চলেছে। ক্রমে এ ঘটনা বাড়লেও স্থায়ী কোন সমাধান মিলছে না।
গত ১৩ জানুয়ারি প্রতিদিনের মতো মসজিদে ফজরের নামাজে যাওয়ার পথে অপহরণের শিকার হন টেকনাফের হোয়াইক্যংয়ের মিনাবাজার ঘোনাপাড়ার বাসিন্দা শাকের আহমদ (৬০)। নামাজ শেষ হলেও বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে নিখোঁজের স্ত্রীর নম্বরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে অপহরণের কথা জানান এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। ৩২ ঘণ্টার মাথায় ১৪ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তাকে ছেড়ে দেয়।
সম্প্রতি একদিনের ব্যবধানে দুই সিএনজিচালকসহ আরও ৯ জন অপহরণের শিকার হন। এর আগে টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয়সহ ১৯ জন শ্রমিককে অপহরণ করা হয়। তিন দিনে ২৮ জন অপহরণ হলে পুলিশ, র্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালায়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় কাউকে উদ্ধার করা যায়নি। পরে সবাই কমবেশি মুক্তিপণ দিয়ে ফেরত আসেন।
এসব ঘটনার পর রোহিঙ্গা ও স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কৃষক এবং বিভিন্ন পেশার লোকজন কাজে যাওয়া কমিয়ে দিয়েছেন। ভয়ে রাতে ক্যাম্পে থাকেন না রোহিঙ্গা মাঝিরাও (নেতা)। অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করায় সন্ত্রাসীদের আটক করতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ানমারের কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে স্থানীয় কিছু ডাকাতচক্র মিলে এসব অপহরণ বাণিজ্য করছে। এসবের সঙ্গে শতাধিক রোহিঙ্গা ও স্থানীয় ডাকাতরা জড়িত। এদের সঙ্গে রয়েছে মানব পাচারকারীদের যোগসূত্র। এভাবে হত্যাকা-, অপহরণ, মানবপাচার ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে পাহাড়কে ‘অপরাধের রাজ্যে’ পরিণত করেছে চক্রটি।
টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালে অপহরণের মামলা হয়েছে ২০টি। এসব মামলায় উদ্ধার হয়েছেন ৫৭ জন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪২টি অপহরণ মামলায় ৮১ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামির সংখ্যা প্রায় ৭০। গ্রেফতার হন ২০ জন। মানবপাচার আইনের সাত মামলায় ১৬৮ জন ভিকটিম উদ্ধার এবং ১৬ আসামি গ্রেফতার হন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টাকার লোভে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী অপহরণ বাণিজ্যে নেমেছে। স্থানীয় অপরাধীদের সহায়তায় তারা এসব করছে। অপহরণ করে মুক্তিপণ না পেলে মালয়েশিয়ায় পাচারচক্রের কাছে বিক্রি করে দিচ্ছে। এরইমধ্যে অনেককে আটক ও ভিকটিমদের উদ্ধারে আমরা সক্ষম হয়েছি। বাকিদের ধরতে অভিযান চলমান।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।