ফলন কম, সার-ওষুধের মান নিয়ে প্রশ্ন কৃষকদের
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পা করছেন কৃষকরা। তবে পেঁয়াজের ফলন কম হওয়ায় হতাশ তারা। এরপর বাজারে পেঁয়াজের দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
তাদের দাবি, এবার বিঘায় ১০-৩৫ মণ পেঁয়াজ ফলন হয়েছে। মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকায়। নিয়ম মেনেই তারা চাষাবাদ করেছেন। কিন্তু সার ও ওষুধ নিম্নমানের হওয়ায় ফলন ভালো হয়নি। বাজারে দামও কম পাচ্ছেন।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, রাজবাড়ীতে পেঁয়াজের ফলন হেক্টর প্রতি ১২-১৪ টন উৎপাদনের আশা আছে। বাজারে প্রতি মণ পেঁয়াজ ১১০০-১২০০ টাকা বিক্রি হচ্ছে। তবে নানা কারণে ফলন কম হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কীটনাশক ডিলার বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পেঁয়াজ চাষি ইসমাইল মন্ডল বলেন, এবার ফলন মোটামুটি ভালো হয়েছে। তবে যে পরিমাণ খরচ আর বর্তমানে যে দাম পাচ্ছি, তাতে লাভ হবে না। ভালো দাম না পেলে আগামীতে আর চাষাবাদ করবো না।
বিল্লাল, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম, ইজারত আলী, শাজাহান, ওয়াজেদ শেখসহ একাধিক পেঁয়াজ চাষি জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে ক্ষেত প্রস্তুত থেকে ফলন ঘরে তোলা পর্যন্ত প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বিঘায় সেখানে ফলন হয়েছে সর্বোচ্চ ৩৫ মণ। আবার অনেকের ১০ মণও হয়েছে। এখন প্রতি মণ পেঁয়াজ বাজারে বিক্রি করছেন ৬০০-৯০০ টাকায়। ফলে বিঘায় তাদের ৫-৭ হাজার টাকা লোকসান হচ্ছে।
তাদের অভিযোগ, সার ও ওষুধের মান খারাপ হওয়ায় ফলন ভালো হয়নি। কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সার ও ওষুধ ব্যবহার করেছেন। এ অবস্থায় প্রতিমণ পেঁয়াজের দাম ১৫০০-২০০০ টাকা করা হলে কিছুটা লাভ হতে পারে।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী পেঁয়াজ আবাদের একটি গুরুত্বপূর্ণ জেলা। এবছর জেলায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। নতুন করে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে হেক্টর প্রতি ১২-১৪ টন ফলন পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)