বাধা না এলে বঙ্গবাজারে ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম -প্রধানমন্ত্রী
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রধানমন্ত্রী বলেন, গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে, এখানে (বঙ্গবাজার মার্কেটে) একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর আবার ২০১৮ সালে আগুন লাগে। তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা নয় একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়।’
তিনি বলেন, ‘সে সময় যদি এটা স্থগিত না করতো, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণভবনে পদ্মা সেতুর ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে:
বঙ্গবাজারে অগ্নিকা-ের সময় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না।
শেখ হাসিনা বলেন, কিছু মানুষের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে ফায়ার সার্ভিস চলে গেছে আগুন নেভাতে। সঙ্গে সঙ্গে পুলিশ, আনসার-ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা প্রত্যেকে সকাল থেকে কাজ করেছে। মানুষকে সহায়তা করছে আগুন নেভাতে। কথা নেই বার্তা নেই দুপুরের পর একদল লোক লাঠিসোঁটা নিয়ে হাজির। তারা ফায়ার সার্ভিসের অফিসের ভেতরে ঢুকে কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা কেন? আমি তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)