ফরিদপুরে মসজিদের ইমাম খৃষ্টান! ধর্মান্তরের অভিযোগ
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ফরিদপুরে সংবাদদাতা:
ভাঙ্গায় মসজিদের ‘ইমাম’ সেজে দীর্ঘ আট মাস ধরে গোপনে খ্রিষ্টধর্ম প্রচারের এক রোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে দায়িত্ব পালনরত দুই ভুয়া ইমামের এমন কা-ে এলাকায় চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার ডুবাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে সরোয়ার হোসেন (৪৫) এবং একই জেলার মনির খাঁ এলাকার রস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ (৪৫)। গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
যেভাবে ফাঁস হলো তাদের আসল চেহারা:
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই দুই ব্যক্তি গত আট মাস ধরে মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে অত্যন্ত কৌশলে ইমামতি করে আসছিলো। তাদের লেবাস ও বাহ্যিক আচরণে কেউ প্রথমে সন্দেহ করেনি। তবে গত বুধবার দুপুরে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির নজরে প্রথম বিষয়টি আসে। তাদের কথাবার্তা এবং ধর্মীয় আলোচনার আড়ালে ভিন্ন মতাদর্শের সুক্ষ্ম প্রচার দেখে তার মনে খটকা লাগে।
সন্দেহ ঘনীভূত হলে মাওলানা শফিকুল ইসলাম স্থানীয় অন্যান্য ইমাম, মসজিদ কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এরপর স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে থলের বিড়াল। এক পর্যায়ে জানা যায়, তারা মূলত খ্রিষ্টধর্মের অনুসারী এবং ইমামতির আড়ালে সাধারণ মুসলমানদের মগজ ধোলাই করে ধর্মান্তরিত করার মিশন নিয়ে এখানে এসেছিলেন।
খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আগুনের মতো ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকশ মানুষ মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বিরা পুলিশে খবর দেন। পরে দুপুরের দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ‘ছদ্মবেশী’ ইমামকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুসংগঠিত চক্রের কাজ। নাম-পরিচয় গোপন করে এবং টুপি-দাড়ি-জুব্বার আড়ালে এরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের ঈমান হরণের অপচেষ্টায় লিপ্ত।
ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের এই গোপন তৎপরতার পেছনে আর কোনো শক্তিশালী চক্র বা বিদেশি সংস্থার ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












