রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং ইহুদীদের চারটি প্রশ্ন

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, সকাল ৫:২৭
ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং ইহুদীদের চারটি প্রশ্ন
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত খিলাফত মুবারক উনার সময়কালে তৎকালীন কথিত পরাশক্তি নামধারী পারস্য, রোমসহ পুরো পৃথিবীই মুসলমানদের পদানত হয়েছে। সম্মানিত ইসলামী বিজয় নিশান তখন পৃথিবীর কোনায় কোনায় পৌছে যাচ্ছে। এমতাবস্থায় মুসলমানদের এই বিজয়ের গতি রুখতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত কুখ্যাত ইহুদীরা।
তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদী সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম উনার দরবার শরীফে এলো। তারা সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম উনাকে জানালো যে তারা চারটি প্রশ্ন করতে চায়। সবগুলো প্রশ্নের উত্তর সম্মানিত আসমানী কিতাব থেকে দিতে হবে। যদি সঠিক উত্তর পায় তাহলে তারা সবাই দ্বীন ইসলাম গ্রহণ করবে। না হয় মুসলমানদের পরাজয়ের খবর সারা বিশ্বে ছড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ! সম্মানিত ইসলামী খিলাফত উনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবে। নাউযুবিল্লাহ!
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম তিনি ইহুদীদের এই কুটকৌশল ধরতে পারলেন। তিনি রাজী হলেন তাদের এই চারটি প্রশ্নের উত্তর দেয়ার জন্য।
প্রথম প্রশ্ন: দুইজন জমজ ভাই। উনারা এক সঙ্গে দুনিয়াতে আগমন করেন এবং একইসাথে বিদায় নেন। কিন্তু উনাদের উভয়ের বয়সের মধ্যে ১০০ বছরের পার্থক্য। উনারা কোন দুই ভাই? উনাদের মাঝে বয়সের এই পার্থক্য কেনো?
দ্বিতীয় প্রশ্ন: পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিলো। এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতে পড়বেও না। কোন জায়গা এটি?
তৃতীয় প্রশ্ন: একটি কবর, তার ভেতরে একটি মুর্দা। কিন্তু কথা হলো, এই কবরেরও প্রাণ আছে, তার ভেতরকার মুর্দা উনারও প্রাণ আছে। ওই কবরটি মুর্দা উনাকে নিয়ে ঘুরে বেড়ায়। এক সময় মুর্দা ব্যক্তি তিনি কবর থেকে বের হয়ে আসেন। এটি কোন কবর ও কোন মুর্দা?
চতুর্থ প্রশ্ন: একটি কারাগারের ভেতর একজন বন্দী। বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস-প্রশ্বাস নিতে না পারলেও বেঁচে থাকে। এটি কোন কারাগার? বন্দির পরিচয় কি?
মূলত এ সবগুলো প্রশ্নেরই উত্তর আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম তিনি দিতে পারতেন। কিন্তু তিনি সম্মানিত খিলাফত মুবারক উনার পরিচালনার তরতীব অনুযায়ী ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ডাকলেন এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বললেন।
প্রশ্নগুলো শুনে ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমীরুল মু’মিনীন! এই প্রশ্নগুলোর উত্তর একেবারেই সোজা।
প্রথম প্রশ্নের উত্তর: এই সম্মানিত দুই ভাই হলেন আল্লাহ পাক উনার সম্মানিত নবী হযরত উযাইর আলাইহিস সালাম এবং উনার ভাই। উনারা দুইজনই একইসাথে দুনিয়ায় আগমন মুবারক করেন। একদিন হযরত উযাইর আলাইহিস সালাম তিনি এক জনমানবহীন শুষ্ক প্রান্তর দিয়ে গমন করছিলেন এবং বলছিলেন, আয় আল্লাহ পাক! এমন শুল্ক প্রান্তরেও কি আবাদ হওয়া সম্ভব? একথা বলার কিছুক্ষণ পর সেই প্রান্তরে বিশ্রাম নেয়ার জন্য যখন তিনি থামলেন তখন তিনি ঘুমিয়ে পড়লেন এবং এক ঘুমেই ১০০ বছর কাটিয়ে দিলেন। তারপর যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি বুঝতে পারলেন ১০০ বছর অতিবাহিত হয়ে গেছে এবং উনার বয়স মুবারকও বৃদ্ধি পায়নি। পরবর্তীতে উনি এবং উনার ভাই একইসাথে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
দ্বিতীয় প্রশ্নের উত্তর: সেই স্থানটি হলো নীলনদের ওপর ভেসে ওঠা রাস্তা। নীলনদ পার হবার সময় যখন হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি পানিতে উনার মহাসম্মানিত লাঠি মুবারক দ্বারা আঘাত করেছিলেন তখন মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারকে পানি সরে গিয়ে রাস্তা তৈরী হয়েছিলো। এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পৌছেছিলো। ওই রাস্তাটি আর কখনো ভাসবেও না, আলোও কখনো পড়বে না। সুবহানাল্লাহ!
তৃতীয় প্রশ্নের উত্তর: সেই কবর হলো সাইয়্যিদুনা হযরত ইউনুস আলাইহিস সালাম উনাকে পেটে ধারণ করা মাছটি। আর মাইয়্যিত বলতে হযরত ইউনুছ আলাইহিস সালাম উনাকে বুঝানো হয়েছে। মাছটিও জীবিত ছিলো এবং হযরত ইউনুছ আলাইহিস সালাম তিনিও বহাল তবিয়তেই অবস্থান মুবারক করছিলেন মাছের পেটের ভেতর। সুবহানাল্লাহ!
চতুর্থ প্রশ্নের উত্তর: সেই বন্দীটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস-প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ পাক উনার দয়া-ইহসান মুবারকে সুস্থভাবে বেঁচে থাকে। সুবহানাল্লাহ!
এই মহাসম্মানিত চারটি প্রশ্নের উত্তর অত্যন্ত নিখুতভাবে পেয়ে সেখানে উপস্থিত সকল ইহুদীরা চমকে গেলো। তৎক্ষনাৎ তারা আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম উনার কাছে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করলেন। পাশাপাশি হযরত ফারূকে আ'যম আলাইহিস সালাম তিনিও ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শুকরিয়া জানালেন এবং উনার সম্মানিত প্রশংসা মুবারক করলেন। সুবহানাল্লাহ!

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ৫ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬ ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩) এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ… ৩০ অক্টোবর, ২০২৬ অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব) মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা: ১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে ন… ২৯ অক্টোবর, ২০২৬