রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্রেব্রেনিৎসা গণহত্যা:

অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব)

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৩৪

মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা:
১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নেয় এবং প্রতিটি অঞ্চলে জাতিগত নিধনযজ্ঞ চালায়, বিশেষ করে পূর্ব বসনিয়া ও স্রেব্রেনিৎসার আশপাশের এলাকায়।
১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে সার্ব মিলিশিয়াদের অবরুদ্ধ করে রাখা স্রেব্রেনিৎসার দৃশ্য ছিলো অত্যন্ত ভয়াবহ। কামানের গোলার শব্দে প্রকম্পিত হতো চারপাশ। সার্বিয়ার সরাসরি সহায়তায় তিনটি সার্ব ব্রিগেড ২৫০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিলে বসনিয়ার প্রতিরোধ যোদ্ধারা পাহাড়ে পিছু হটতে বাধ্য হয়। ফলে স্রেব্রেনিৎসা হয়ে ওঠে আশপাশ থেকে আসা মুসলিম উদ্বাস্তুদের শেষ আশ্রয়স্থল। শহরের জনসংখ্যা মুহূর্তের মধ্যে ৪০ হাজারে গিয়ে পৌঁছায়।
খাদ্য ও ওষুধহীন সেই অবরুদ্ধ শহরে আহতদের যন্ত্রণার চিৎকার পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হতো।
সাবেক সেনা আহমেদ উসতিচ জানান, রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ ক্ষুধায় মারা যেতো এবং অবিরাম বোমাবর্ষণের কারণে সেই লাশগুলো উদ্ধার করে দাফন করারও কোনো উপায় ছিলো না।
লাশ আর উদ্বাস্তুর ভিড়ে স্রেব্রেনিৎসা যখন স্থবির, তখন জাতিসংঘ শহরটিকে সম্পূর্ণ বেসামরিক অঞ্চল এবং তাদের শান্তিরক্ষী বাহিনীর অধীনে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের আশ্বাসে বসনিয়ার যোদ্ধারা তাদের অস্ত্র জমা দেয়। কিন্তু এটিই ছিলো জাতিসংঘের দেওয়া এক বিষাক্ত আপেল। শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতির মধ্যেই সার্ব সন্ত্রাসীরা প্রতিদিন শহরে নির্বিচারে শেল ছুড়তে থাকে।
১১ জুলাই ১৯৯৫; কিছুদিনের আপেক্ষিক শান্তির পর স্রেব্রেনিৎসা আবারও সার্বিয়ান ট্যাংক ও ভারী অস্ত্রের গোলার আঘাতে কেঁপে ওঠে। অস্ত্রহীন বসনীয় মুসলিমদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। প্রায় ২০ হাজার মানুষ পোটোচারিতে অবস্থিত জাতিসংঘের ঘাঁটির দিকে ছোটেন আশ্রয়ের আশায়। আর বাকি ১৫ হাজার মানুষ জীবন বাঁচাতে ৫০ কিলোমিটার দূরের পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হন।
স্থানীয় মুহাম্মদ হুদজিচ জানান, জাতিসংঘের পোশাক পরে সার্ব সন্ত্রাসী সেনারা উদ্বাস্তুদের আলাদা করছিলো এবং পুরুষদের ধরে নিয়ে যাচ্ছিলো, যা ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসিদের কায়েম করা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। সেদিন কোনো পুরুষই সার্ব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি, এমনকি প্রতিবন্ধীদেরও তারা রেহাই দেয়নি।
সার্ব সন্ত্রাসীদের এই অপরাধ লুকানোর সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রামাণ্যচিত্রে দেখানো এক ভিডিওতে দেখা যায়, হাত-পা বাঁধা বসনীয় পুরুষদের সামরিক ট্রাক থেকে নামিয়ে মাটিতে উপুড় করে শুইয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শেষবারের মতো দোয়া করতে বলা হচ্ছে, যা ছিলো এক গণকবর রচনার পূর্বপ্রস্তুতি।
স্রেব্রেনিৎসার এই নির্মম গণহত্যায় ৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান, যাদের বেশিরভাগই নিখোঁজ তালিকায় ছিলেন। পরবর্তীতে ২০০৬ সালে এই অঞ্চলের আশপাশে ৪২টি গণকবরের সন্ধান মেলে, যেখান থেকে প্রায় দুই হাজার দেহাবশেষ শনাক্ত করা হয়।
আর এসব গণহত্যার নেতৃত্বদানে সামনের সারিতে ছিলো বসনিয়ান কসাইখ্যাত রাটকো মøাদিচ। তার সেই নিকৃষ্ট কাজের স্বীকৃতিস্বরূপ কট্টর মুসলিমবিদ্বেষী সার্বিয়া তাকে গার্ড অব অনার দিয়েছে।

সার্ব প্রতিবেশীদের বিশ্বাসঘাতকতা:
এই গণহত্যার শিকার অনেক বসনীয় মুসলিম তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন-
স্রেব্রেনিৎসার বাসিন্দা খাদিজা মুহাম্মাদোভিচ বলেন, “স্রেব্রেনিৎসায় মুসলিম ও অর্থোডক্স সার্বরা একসঙ্গে বাস করতো। ১৯৯২ সালের ১৭ এপ্রিল আমরা দেখলাম সার্বরা শহর ছেড়ে চলে যাচ্ছে। আমাদের অনেক সার্ব প্রতিবেশী থাকা সত্ত্বেও তারা আমাদের কিছুই জানায়নি। তারা নিজেরা এলাকা ছেড়ে চলে গেছে। তারা পূর্ব থেকেই জানতো সাধারণ মুসলমানদের উপর সার্ব সন্ত্রাসীরা আক্রমণ করতে আসছে।”
মূলত, বসনিয়ার মুসলিমরা কখনোই জাতিগত বা ধর্মীয় পার্থক্যকে গুরুত্ব দেয়নি। তারা সহাবস্থানে বিশ্বাস করতো। সার্ব সন্ত্রাসীদেরকে তারা শান্তিপ্রিয় প্রতিবেশী মনে করেছিলো। ফলে যা হবার তাই হয়েছে, তাদের দীর্ঘদিনের প্রতিবেশী ও পরিচিত সার্বরাই একদিন তাদের দিকে বন্দুকের নল তাক করেছে। অগণিত মুসলমানের রক্তে ভিজেছিলো বসনিয়ার মাটি।

কথিত শান্তির ছাইচাপা আগুনে জাতিগত বিদ্বেষ:
নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইতিহাসের পাতায় লেখা হয়েছিলো “শীতল যুদ্ধের অবসান ঘটেছে।” কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দুই কথিত সন্ত্রাসী শক্তির দ্বন্দ্ব কমলেও পূর্ব ইউরোপের বুকে তখন মাথাচাড়া দিয়ে উঠছিলো উগ্র জাতীয়তাবাদ আর জাতিগত বিদ্বেষের বারুদ।
ধর্মীয় কারণ দেখিয়ে ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিজেদের আলাদা রাষ্ট্র গঠনের জন্য বলকান অঞ্চলের এই জাতিগত সংঘাতের আগুন তখন জ্বলছিলো।
অনেক সাংবাদিকই লিখেছে, এটিকে যুদ্ধ বলা আসলে সত্যের অপলাপ এবং সার্বদের অপরাধকে আড়াল করার স্পষ্টত: শামিল। এটি ছিলো স্রেফ একতরফা গণহত্যা।
-আহমদ হুসাইন মুফহিম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ… ৩৯ মিনিট আগে বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ৫ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬ ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩) এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ… ৩০ অক্টোবর, ২০২৬