প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি বিশাল কৃত্রিম দ্বীপ অচিরেই প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়াবে। শুধু তাই নয়, তার চলার পথে যেখানেই প্লাস্টিক বর্জ্য সামনে পড়বে তা পাকড়াও করবে এবং দ্বীপে থাকা কারখানায় সেই প্লাস্টিক বর্জ্য চূর্ণ করবে। পরে তা তীব্র চাপে সংকুচিত করে মূল দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এভাবেই ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে ভাসমান দ্বীপটি।
‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানির জন্য কোথাও নোঙর ফেলতে হবে না। সাগরের জোয়ার-ভাটা, বাতাস আর সূর্যের আলোয় উৎপাদিত হবে বিদ্যুৎ, বিপুল নবায়নযোগ্য শক্তি। ‘বিপরীত অভিস্রবণ’ প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে উৎপাদিত হবে সুপেয় পানি। দূষণমুক্ত পরিবেশে শস্য, সবজি-তরকারি উৎপাদনের ব্যবস্থা থাকবে। ভাসমান দ্বীপের অধিবাসীদের আমিষ, অর্থাৎ প্রোটিনের চাহিদা মেটাতে দ্বীপের মাঝে সৃষ্টি করা কৃত্রিম হ্রদগুলোতে চাষ করা হবে নানান প্রজাতির মাছ। এক কথায় এ দ্বীপটিতে যারা বসবাস করবে, তারা বহুমুখী লাভবান হবে। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবে। প্লাস্টিক বর্জ্য পরিষ্কারকারী মহাসাগরে এমন ভাসমান দ্বীপের মহাপরিকল্পনা করেছে দু’জন স্থপতি। ইতিমধ্যে এই দ্বীপের নকশাও করা হয়ে গেছে। তবে এই প্রকল্পে কত খরচ পড়বে বা কোন কোন সংস্থা অর্থায়ন করবে, তা এখনো জানা যায়নি।
এমন পরিকল্পনার পেছনে সংশ্লিষ্টদের অকাট্য যুক্তি হলো, বৈশ্বিক তাপমাত্রার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জমে থাকা মেরু অঞ্চলে হিমবাহ ও বরফ গলছে। সাগর, মহাসাগরের পানি বাড়ছে। আগামী বছরগুলোতে পানির নিচে হারিয়ে যাবে সাগরতীরের বহু জনপদ। আর তার সঙ্গে যোগ হয়েছে বিশ্বব্যাপী প্লাস্টিকদূষণ। প্লাস্টিকদূষণের কারণে পুরো পৃথিবী এখন মহাবিপর্যয়ের মুখোমুখি বলা চলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ বিশেষজ্ঞরা হিসাব করে বলেছে, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারী খাবারের পর পেট ফাঁপা: কিভাবে এড়াবেন?
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন জুতা পরে পায়ে ফোসকা পড়লে যা করবেন
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিজ্ঞানীদের ধারণা বদলে দিলো ক্ষুদ্র এক মাছ
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে সুস্থ থাকতে মিষ্টি ও ভারী খাবার, ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন যেভাবে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে ভিড় বাড়ে টাকার হাটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারের পর ক্লান্ত লাগার কারণ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জার্মানিতে সাহরি ও ইফতার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












