প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি -নাহিদ
নীলফামারী সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ¦ায়ক নাহিদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র এখনও শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের সংস্কার এবং সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্খা ছিল, তার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।