ভারতের ইসলামবিদ্বেষ:
প্রাণ বাঁচাতে দলে দলে রাজ্য ছেড়ে পালাচ্ছে মুসলিম শ্রমিকরা
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতের ওড়িশায় হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীর পৈশাচিক তা-ব ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যটিতে এখন বিপদে পড়তে কোনো অপরাধ করার প্রয়োজন হয় না। কেবল ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ তকমা দিয়েই প্রকাশ্যে দিনেদুপুরে পিটিয়ে হতাহত করা হচ্ছে মুসলিম শ্রমিকদের। হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের এই ব্যাপক নৃশংসতার মুখে প্রাণ হাতে নিয়ে বাইক, বাস কিংবা ট্রেনের সাধারণ কামরা- যেভাবে হোক রাজ্য ছেড়ে পালাচ্ছেন পরিযায়ী মুসলিমরা।
টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওড়িশার বিজেপি শাসিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাভাষী মুসলিম শ্রমিকদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে টার্গেট করা হচ্ছে। গত দুই সপ্তাহে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় মুসলমানরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশে এক হিন্দু শ্রমিকের মৃত্যু এবং ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার জেরে ওড়িশায় তাদের ওপর প্রতিহিংসামূলক আচরণ চরমে পৌঁছেছে।
গত ২৭ ডিসেম্বর ভোরে ওড়িশার গঞ্জাম জেলায় মইনুল শেখ, হাবিজুল শেখ, খোকন শেখ এবং রাজিব শেখের ভাড়া বাসাতে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীর একদল সদস্য জোরপূর্বক ঢুকে পড়ে। তাদের 'বাংলাদেশি' বলে অভিযুক্ত করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সূর্যোদয়ের আগেই রাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গত ৫ থেকে ১২ বছর ধরে সেখানে হকারি করা এই চারজন আতঙ্কিত হয়ে দুটি মোটরসাইকেলে করে ১৯ ঘণ্টায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুর গ্রামে ফিরে আসেন।
এই চারজনের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওড়িশার বিজেপি শাসিত অঞ্চলে গত ১৫ দিনে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নির্মাণ কাজ ও অসংগঠিত ক্ষেত্রের শত শত শ্রমিক এখন প্রাণভয়ে ঘরমুখো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)