প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি মোটরসাইকেল ব্যবহারকারীদের
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। গতকাল জুমুয়াবার জাতীয় সংসদ ভবনের উল্টো পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোটরসাইকেল ব্যবহারকারীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা কর দেওয়ার বিরোধিতা করছেন না; বরং কর আরোপের ক্ষেত্রে ন্যায়সংগত, বাস্তবসম্মত ও বৈষম্যহীন নীতি প্রণয়নের দাবি জানাচ্ছেন। তাদের মতে, মোটরসাইকেল ব্যবহারকারীরা ইতিমধ্যে আমদানি শুল্ক, ভ্যাট, নিবন্ধন ফি, সড়ক কর, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন খাতে সরকারের কোষাগারে উল্লেখযোগ্য রাজস্ব দিচ্ছেন। এরপরও নতুন করে অগ্রিম আয়কর আরোপ সাধারণ বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
ন্যাশনাল বাইকার ক্লাবের প্রতিষ্ঠাতা রায়হান উদ্দীন খান বলেন, একই হারে কর আরোপের ফলে নি¤œ ও মধ্যবিত্ত মোটরসাইকেল ব্যবহারকারীদের ওপর অযৌক্তিক চাপ পড়বে। একজন শিক্ষার্থী বা স্বল্প আয়ের ব্যক্তি বহু বছর সঞ্চয় করে একটি সাধারণ মোটরসাইকেল কিনলে তাকেও একই ধরনের করের আওতায় আনা হবে, যা বৈষম্যমূলক। তিনি মোটরসাইকেলের মূল্য, ইঞ্জিনক্ষমতা (সিসি) এবং ব্যবহারকারীর আর্থিক সক্ষমতার ভিত্তিতে করকাঠামো নির্ধারণের প্রস্তাব দেন।
রায়হান উদ্দীন আরও বলেন, পাঁচ লাখ টাকার বেশি মূল্যের বা বিলাসী ব্যবহারের আওতায় থাকা মোটরসাইকেলের ওপর কর আরোপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি সরকার যদি অতিরিক্ত রাজস্ব আদায় করতে চায়, তাহলে সড়ক নিরাপত্তা, নিরাপদ অবকাঠামো এবং মোটরসাইকেলচালকদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)