সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

প্রসঙ্গ: মুসলমানদের সমৃদ্ধির একমাত্র উপায় “সম্মানিত যাকাত ব্যবস্থা”

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৬:৩৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৯
প্রসঙ্গ: মুসলমানদের সমৃদ্ধির একমাত্র উপায় “সম্মানিত যাকাত ব্যবস্থা”

সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণযুগের মুসলমানদের দুনিয়া কাঁপানো প্রভাব-প্রতিপত্তির মূল কারণ ছিল সম্মানিত যাকাত ব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়ন। যার বদৌলতে মুসলমানরা সমৃদ্ধির চূড়ান্ত সোপানে উপনিত হয়েছিলেন। দুই একটি ঘটনা উল্লেখ করলেই সম্মানিত মুসলমান উনাদের সমৃদ্ধির মাত্রা কিঞ্চিত উপলদ্ধি করা যাবে। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহনের অব্যবহতি পরেই বেশ কিছু ফেৎনা প্রকাশ পেল। এর মধ্যে একটি হলো কিছু লোক সম্মানিত যাকাত দিতে অস্বীকার করলো। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি দীপ্তকন্ঠে ঘোষণা করলেন- যারা উটের একটি রশিও যাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। উটের রশির কথা বলে তিনি সম্মানিত যাকাত উনার গুরুত্ব বুঝিয়েছেন। তখন অনেকেই বললেন- এখন আমাদের সামনে পাহাড়সম সমস্যা, এখন যদি যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়, তাহলে কি সম্মানিত দ্বীন ইসলাম দুনিয়ার যমীনে টিকে থাকবে? কিন্তু হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনার সিদ্ধান্তে অবিচল ছিলেন। পরবর্তীতে অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বলেছেন, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি যদি সম্মানিত যাকাত উনার ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্ত না নিতেন তাহলে সম্মানিত দ্বীন ইসলাম দুনিয়ার যমীনে টিকে থাকতেন না। হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনিও হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার অনুসরণে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত ব্যবস্থা কায়েম করলেন। হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত উনার মাঝামাঝি সময়ে মুসলমানদের আর্থিক অবস্থা এমন উন্নত হলো যে, হযরত আবূ হুরায়রা রদিয়াল্লাহু তায়ালা আনহু- যিনি একসময় অনেক সহ্য করেছেন। তিনি নিজেই বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কাত্তানের কাপড় দ্বারা উনাদের নাক মুবারক পরিষ্কার করেছেন। তাহলে বাকী বিষয়গুলো কত উন্নত ছিল তা বলাই বাহুল্য। কাত্তান কাপড়ের নমুনা এখনো তুরস্কের টপকাপি মিউজিয়ামে সংরক্ষিত আছে। উল্লেখ্য, কাত্তানের কাপড় হলো আমীর-ওমরা ও রাজা-বাদশাহদের পোশাক। কাত্তান কাপড়ের কিছু কিছু সুতা সোনার তৈরি। তাহলে বুঝুন কত দামী পোশাক! এখন চিন্তা ও ফিকিরের বিষয় মাত্র কয়েক বছরের মধ্যে মুসলমানরা সমৃদ্ধির চূড়ান্ত সোপানে উপনিত হলেন। সম্মানিত যাকাত ব্যবস্থা সফলতার চূড়ান্ত রুপ পরিগ্রহ করলো। এখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৯৮% অধিবাসী মুসলমান। আর মুসলমান মাত্রই সম্মানিত দ্বীন ইসলাম উনার হুকুম-আহকামের প্রতি স্বভাবসুলভ মুহব্বত রয়েছে। আর বাংলাদেশের মুসলমানরা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশী ইসলামপ্রিয়। এখানে খুব সহজেই যাকাত ব্যবস্থা কায়েম করা যেত। কিন্তু কাফির-মুশরিকদের দ্বারা বিভ্রান্ত ও প্রতারিত গণতান্ত্রিক সরকারগুলো সম্মানিত যাকাত ব্যবস্থা কায়েমের কোশেশ না করে কাফির-মুশরিকদের দ্বারা প্রবর্তিত হাজার রকম করের বোঝা মুসলমান উনাদের উপর চাপিয়ে দিয়েছে। ফলে মানুষের তৈরী আইনে ফাঁক-ফোঁকর থাকায় মুসলমানরাও কর প্রদানে স্বতঃফূর্ত ও নিবেদিত নয়। করের পরিবর্তে সরকার যদি ৯৮% মুসলমান উনাদের সম্মানিত যাকাত প্রদানের ব্যাপারে উৎসাহিত ও অনুপ্রাণিত করতো তাহলে ইসলামপ্রিয় মুসলমানরাও তাতে স্বতঃফূর্তভাবে সাড়া দিত। সম্মানিত যাকাত খোদায়ী হুকুম হওয়াতে এর সুফলও সবাই উপভোগ করতে পারতো। অর্থাৎ বাংলাদেশ বিশ্বের এক নম্বর সমৃদ্ধিশীল দেশ হতো। বিশেষভাবে উল্লেখ্য যে, সরকারের পাশাপাশি নামধারী আলেম-উলামারাও মুসলমানদেরকে সম্মানিত যাকাত উনার প্রতি উদ্বুদ্ধ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি মুসলমানদের সমৃদ্ধির চূড়ান্ত সোপানে ওঠানোর জন্য গঠন করেছেন ‘বায়তুল মাল’। এই বায়তুল মালের টাকা দিয়েই সারা পৃথিবীব্যাপী কোটি কোটি মসজিদ, মাদরাসা, গবেষণাকেন্দ্র এবং অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ চলছে। সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, ‘যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ তৈরি করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত জান্নাতে একটি বালাখানা হাদিয়া করবেন’। একজন মুসলমানের পক্ষে কোটি কোটি মসজিদ, মাদরাসা, গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। কিন্তু যামানার সম্মানিত ইমাম ও মুজতাহিদ উনার পক্ষেই সম্ভব এমন ইতিহাসসৃষ্টিকারী ঘোষণা দেয়া এবং তা বাস্তবায়নের জন্য সর্বাতœক প্রচেষ্টা অব্যাহত রাখা।
তাই প্রত্যেক মুসলমানের উচিত সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতিষ্ঠিত “বায়তুল মালে” সম্মানিত যাকাত উনার টাকা প্রদান করে বিশ্বব্যাপী কোটি কোটি মসজিদ, মাদরাসা, গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার কাজে শরীক থাকা।

-মুহম্মদ মনিরুল ইসলাম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে