রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুওয়াল-জাওয়াব:

প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘পরীক্ষা’ শব্দের প্রয়োগ কতটুকু শরীয়তসম্মত

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, সকাল ৬:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৪১
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘পরীক্ষা’ শব্দের প্রয়োগ কতটুকু শরীয়তসম্মত

সুওয়াল: সকল নবী আলাইহিমুস সালাম উনাদেরকে যেমন মহান আল্লাহ পাক তিনি পরীক্ষা করেছেন তেমনি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও মহান আল্লাহ পাক তিনি অনেক পরীক্ষা করেছেন।
জাওয়াব: সাধারণ মানুষের ক্ষেত্রে পরীক্ষা করার বিষয়টি যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ক্ষেত্রে সে অর্থে ব্যবহৃত হবে না। কেননা হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মনোনীত অর্থাৎ উনাদেরকে নবী ও রসূল হিসেবেই সৃষ্টি করা হয়েছে। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اَللهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রসূল মনোনীত করেছেন। (পবিত্র সূরা হজ্জ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭৫)
মহান আল্লাহ পাক তিনি আরও ইরশাদ মুবারক করেন-
اَللهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি সমধিক জ্ঞাত কাকে রসূল মনোনীত করবেন। (পবিত্র সূরা আনআম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২৪)
পৃথিবীতে প্রথম আগমনকারী নবী ও রসূল হযরত আদম আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক তিনি যমীনে উনার খলীফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা ও পাঠানোর বিষয়ে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে জানালে, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা স্বাভাবিকভাবে উনাদের পূর্ব অভিজ্ঞতা থেকে মারামারি কাটাকাটি ও রক্ত প্রবাহিত করার বিষয়টি উল্লেখ করলে মহান আল্লাহ পাক তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি আপনারা তা জানেন না। অতঃপর মহান আল্লাহ পাক তিনি হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক উনার নবী, রসূল ও খলীফা করে সৃষ্টি করেন। অনুরূপভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার নুবুওওয়াত প্রাপ্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ মুবারক করেন-
كُنْت نَبِيًّا وَآدَمُ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ. وَفِى رواية بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ
অর্থ: “আমি ঐ সময়েও নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন মাটি ও পানির মধ্যে ছিলেন। আরেক বর্ণনায় রয়েছে, রূহ ও শরীরের মধ্যে ছিলেন। ” (তুহফাতুল আহওয়াযী, শরহে আবী দাঊদ, ফয়যুল ক্বাদীর, মিরক্বাতুল মাফাতীহ ইত্যাদি)
]অর্থাৎ হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টির বহু আগে থেকেই তথা সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নবী ও রসূল হিসেবে সৃষ্টি করেছেন।
উপরোক্ত বর্ণনার আলোকে প্রতিভাত হলো, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মনোনীত।
এরপর হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইউসুফ শরীফ উনার ১০৯ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন-
نُوحِي إِلَيْهِمْ
অর্থ: আমি উনাদের (হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম) প্রতি ওহী মুবারক প্রেরণ করি।
আর বিশেষ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক-এ মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা নজম শরীফ উনার ৩-৪ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى. إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى
অর্থ: তিনি ওহী মুবারক ব্যতীত নিজ থেকে কোন কথা বলেন না।
প্রতিভাত হলো, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা যেমনিভাবে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মনোনীত হয়ে সৃষ্টি হয়েছেন তদ্রুপ উনারা পরিপূর্ণরূপে মহান আল্লাহ পাক উনার প্রদত্ব ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত।
কাজেই, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি বিষয় ওহী মুবারক উনার অন্তর্ভুক্ত।
অর্থাৎ উনাদের অসুস্থ হওয়া, কষ্ট-তাকলীফ বরদাশত্ করা, কাফিরদের অত্যাচার-নির্যাতন সহ্য করা, জিহাদ করা, শাহাদাত বরণ করা ইত্যাদি সবই উনাদের নুবুওওয়াত ও রিসালাত উনাদের হাক্বীক্বত প্রকাশ যা বান্দা-বান্দী ও উম্মত সকলের জন্য পরীক্ষা স্বরূপ।
মূল কথা হলো, হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার আদেশ বা ইচ্ছার উপর পরিপূর্ণরূপে নিবেদিত বা ফানা ও বাক্বা ছিলেন। উনাদের নিজস্ব কোন ইখতিয়ার বা ইচ্ছা এবং নিজস্ব কোন মত মুবারক-পথ মুবারক ছিল না।
কাজেই, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পরীক্ষা করা হয়েছে এ কথাটি শুদ্ধ নয়। বরং উনারা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক পালনে অত্যন্ত দৃঢ় ছিলেন সে বিষয়টি উম্মতকে জানানো যাতে উম্মতরাও হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি আক্বীদা বিশুদ্ধ রেখে উনাদেরকে অনুসরণ করে মহান আল্লাহ পাক উনার হুকুম-আহকাম সমূহ দৃঢ়তার সাথে পালন করে হাক্বীক্বী রিযামন্দি মুবারক হাছিল করতে পারে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যারা মানহানী করবে, তাদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদ-। তাদের তাওবা গ্রহণযোগ্য হবে না
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَلْعُوْنِيْنَ اَيْنَمَا ثُقِفُوْاۤ اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا
অর্থ: “লা’নতগ্রস্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই পাকড়াও করা হবে এবং অবশ্যই তাদেরকে শরঈ শাস্তি মৃত্যুদন্ড দেয়া হবে। ” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৬১)

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ৩ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৬ দিন আগে সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৮ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬