প্রসঙ্গ ট্রান্সজেন্ডার মতবাদ : মনের লিঙ্গের শেষ কোথায়? (৪)
৬. শরীফার গল্পে কথাপোকথনের ছলে বলা হচ্ছে- মনের লিঙ্গওয়ালারা তো কারো কোন ক্ষতি করছে না, তাহলে সমস্যা কোথায়?
কথা হচ্ছে, মনের লিঙ্গওয়ালারা যে অন্যদের ক্ষতি করবে না, তার নিশ্চয়তা কে দিবে?
ধরেন একজন ছেলে নিজেকে মনে মনে মেয়ে মনে করে। এখন সে তাকে একটি মহিলা হল বা হোস্টেলে থাকতে দেয়া হলো। এখন সে যে হঠাৎ কে র মনে মনে ছেলে হয়ে উঠে কোন নারীকে যে নিপীড়ন করবে না তার নিশ্চয়তা কি? ইউরোপ-আমেরিকাতে এমন বহু ঘটনা ঘটেছে।
এরপর ধরুন মেয়েদের দৌড় প্রতিযোগীতা হচ্ছে। এরমধ্যে একজন ছেলে হঠাৎ করে মনে মনে মেয়ে হয়ে মেয়েদের দৌড় প্রতিযোগীতায় অংশ নিলো। স্বাভাবিকভাবে পুরুষের শারিরীক স্বক্ষমতা বেশি হওযায় ঐ মনে মনে মেয়েটি প্রতিযোগীতায় প্রথম হয়ে যাবে। এটা তো অন্য মেয়েদের জন্য বৈষম্য। এজন্য দেখবেন, ক্রিকেট খেলায় ট্রান্সজেন্ডার নিষিদ্ধ ঘোষণা করছে আইসিসি। (তথ্যসূত্র: টিবিএস রিপোর্ট, ২১ নভেম্বর, ২০২৩)
এরপর ধরুণ পুরুষ-নারীর ভিন্ন টয়লেটের কথা। এখন যে ছেলেটি মনে মনে মেয়ে দাবী করে, সে কোন টয়লেটে যাবে? সে কি মেয়েদের টয়লেট ব্যবহার করবে? সে কি মেয়েদের গোপন অপরেশন রুমে যেতে পারবে? সে কি গালর্স স্কুল-কলেজে পড়ালেখা করবে? এরকম অনেক সমস্যা কিন্তু আছে।
আবার মনে মনে লিঙ্গওয়ালারা কিন্তু মনে মনে বয়সও নির্ধারণ করে। যেমন, পশ্চিমে এমনও ঘটনা ঘটেছে, এক বয়স্ক লোক একজনকে রেপ করেছে। কিন্তু কোর্টে দাড়িয়ে বলেছে, আমি মনে মনে নিজেকে অপ্রাপ্ত বয়ষ্ক মনে করি। তাই অপ্রাপ্ত বয়স্কের কোন শাস্তি হবে না।
অর্থাৎ মনে মনে লিঙ্গওয়ালারা সমাজের জন্য বড় ভয়ঙ্কর এবং সমাজের ক্ষতিকর। যারা দাবী করে, মনে মনে লিঙ্গওয়ালারা কারো কোন ক্ষতি করে না, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে কোন ধারণাই নেই। সমাজ একটি নিয়ম-শৃঙ্খলা ও দলিল-প্রমাণের ভিত্তিতে চলে। এসব মনের লিঙ্গওয়ালারা পুরো সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলতা তৈরী করে, পুরো সমাজের ক্ষতি করবে।
এখন কথা হচ্ছে, মনের লিঙ্গওয়ালাদের আপনি কি করবেন?
সুস্থ সমাজে তাদের স্বীকৃতি দিয়ে পুরো সমাজকে পাগলা গারদ বানাবেন, নাকি তাদের মানসিক চিকিৎসা দিয়ে সুস্থ করে সুস্থ সমাজে প্রবেশ করাবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
-এস হাবীব।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।