প্রসঙ্গ: কাফির-মুশরিকদের বদ তাছীর ও দুনিয়াবী বদ তাছীরকে অন্তরে জায়গা দেওয়া যাবে না
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- যে আমার জন্য অর্থাৎ পরকালের জন্য, আমার সন্তুষ্টি-রেজামন্দীর জন্য কোশেশ করেছে, তার সে কোশেশ আমি গ্রহণ করবো, সেটা গ্রহণযোগ্য হবে, সে তার বদলা পাবে। আর যে দুনিয়া চায়, আমি তাকে সামান্য দিয়ে থাকি এবং পরকালে তার জন্য জাহান্নাম রেখেছি, সেখানে সে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে, বিতাড়িত হয়ে প্রবেশ করবে। আর যারা আমার কাছে পরকাল চায়, তাকে আমি অবশ্যই পরকাল দিয়ে থাকি। তবে কতটুকু দিবো পরকাল? অর্থাৎ সেখানে তার ইজ্জত-সম্মান যতটুকু দরকার রয়েছে, আমি সবটুকু তাকে দিবো, দিয়ে তাকে আমি প্রবেশ করাবো অর্থাৎ সে তার সম্মান-ইজ্জতের সহিত জান্নাতে প্রবেশ করবে, যেটা বলার অপেক্ষা রাখে না।
এজন্য বলা হয় যে, হযরত রাবেয়া বছরী রহমতুল্লাহি আলাইহা তিনি একদিন তা’লীম দিচ্ছিলেন। কিছু লোক এসে উনার পাশে বসে অর্থাৎ উনার তা’লীমগাহে বসে দুনিয়াবী আলোচনা করতেছিলো, তখন হযরত রাবেয়া বছরী রহমতুল্লাহি আলাইহা তিনি বললেন, হে লোক সকল! তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও। তোমরা আমার তা’লীমগাহ থেকে উঠে চলে যাও। কারণ তোমরা দুনিয়াকে মুহব্বত করো।
কাজেই তোমরা এখান থেকে চলে যাও। যখন তিনি একথা বললেন, তখন তারা বললো যে, হুযূর! বেয়াদবী মাফ করবেন, আমরা যে দুনিয়াকে মুহব্বত করি এটা আপনি কি করে বুঝলেন? তিনি বললেন, তোমরা যেহেতু দুনিয়ার আলোচনা করতেছো, সেহেতু বুঝা যাচ্ছে, তোমরা দুনিয়াকে মুহব্বত করো। কেননা কিতাবে উল্লেখ আছে-
من احب شيئا امشر ذكره.
“যে যাকে মুহব্বত করে, সে তার কথাই বেশী বেশী বলে। ”
তোমরা যেহেতু দুনিয়ার কথা বার বার বলতেছো, সেহেতু তোমরা দুনিয়াকে মুহব্বত করো। কাজেই তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা আমার কাছে থেকো না। তোমাদের দুনিয়াবী বদ তাছীর আমার মধ্যে হয়তো ক্রিয়া করতে পারে, বদ তাছীর হয়তো আমার মধ্যে ক্রিয়া করতে পারে। কাজেই তোমরা আমার কাছ থেকে উঠে দূরে চলে যাও।
কাজেই দুনিয়ার একটা তাছীর রয়েছে, ক্রিয়া রয়েছে। মূলতঃ প্রত্যেক জিনিসের একটা তাছীর রয়েছে। এজন্যই তাছাউফের মূল বিষয় হচ্ছে- الصحبة متوثرة সংসর্গ তাছীর করে। অর্থাৎ ছোহবত তাছীর করে।
এটা অত্যন্ত ফিকিরের বিষয়, যেমন- এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “তোমরা আমার পরে এই পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ থেকে, হেজাজ ভূমি থেকে কাফিরদেরকে সরিয়ে দিবে। একমাত্র মুসলমান ছাড়া এখানে যেন কেউ বসবাস না করে, একমাত্র মুসলমান ছাড়া যেন এই পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনাদের মধ্যে কেউ বসবাস না করে। কাউকে তোমরা অনুমতি দিবে না। ”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই নির্দেশ মুবারক অনুযায়ী সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার সময়ে সেই আইনটা জারী করেছিলেন। উনার যামানায় কোন কাফির সেখানে বসবাস করতো না, সকলকে তিনি বের করে দিয়েছিলেন। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক যে, একমাত্র মুসলমানরাই সেখানে বসবাস করবে, অন্য কেউ বসবাস করতে পারবে না। যাতে বেদ্বীন ও বদদ্বীনদের বদ তাছীর না পড়ে, যদিও উনাদের প্রতি ক্রিয়া করা সম্ভব ছিলো না, তারপরও মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ কথার মধ্যে এটাই বলে দিয়েছেন বা নছীহত করেছেন যে, দুনিয়া খুব কঠিন জিনিস, তার তাছীর ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক কিছু ক্রিয়া করবেই, সেজন্য সকলকে সাবধান থাকতে বলেছেন।
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।