প্রসঙ্গ: ইসলামী শরীয়তসম্মত কিছু মাসয়ালা-মাসায়িল
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সুওয়াল:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সূর্যের তাপে গরম করা পানি দিয়ে ওযূ করতে বা গোসল করতে নিষেধ করেছেন এবং ইরশাদ মুবারক করেছেন- তাতে শ্বেতরোগের সৃষ্টি হয়।
জাওয়াব:
এটা পবিত্র হাদীছ শরীফে রয়েছে। এ বিষয়ে অনেক পবিত্র হাদীছ শরীফ রয়েছে। এটা নিষেধ করা হয়েছে। আসলে সাধারণ মানুষ তারা মাসয়ালা জানে না। তারা সূর্যের তাপের মধ্যে পানি গরম করে সেই পানি দ্বারা বাচ্চাদের গোসল করায়। এটা না করে চুলাতে পানি গরম করে সেই পানি দ্বারা বাচ্চাদের গোসল করাতে হবে। আর গরম পানি দিয়ে ওযূ করতে চাইলে সেক্ষেত্রেও চুলাতে বা আগুনের সাহায্যে পানি গরম করে ওযূ করতে হবে। সূর্যের তাপে পানি গরম করা যাবে না।
সুওয়াল:
কেউ প্রথম রাকায়াতে একটি সূরা মিলিয়ে দ্বিতীয় রাকায়াতে সেই সূরার পূর্বের একটি সূরা মিলানো শুরু করে এবং এক আয়াত শরীফ বা আংশিক পড়ে ফেলে। অতঃপর তার স্মরণ হয় যে, সে পূর্বের সূরা পড়ছে। এক্ষেত্রে সে কি সেই সূরা শরীফ-ই পড়ে ফেলবে, নাকি সেটা বাদ দিয়ে পরের একটি সূরা শরীফ পড়বে? নামাযে সূরা মিলানোর তারতীব আয়াত শরীফ হলে বড়-ছোট এর পরিমাণ কতটুকু হবে?
জাওয়াব:
আসলে নিয়ম হলো তরতীব রক্ষা করা। সূরা ফাতিহা শরীফ পড়ে সূরা ফীল শরীফ অর্থাৎ أَلَمْ تَرَ শরীফ পাঠ করলো, এরপরে সে সূরা কুরাইশ অথার্ৎ লিই-লা-ফি কুরাইশ لِإِيْلَافِ قُرَيْشٍ পাঠ করবে। এখন সে যদি তার আগেরটা পড়ে, ভুলে শুরু করে তাহলে পড়ে ফেলুক। তরতীব রক্ষা করা সুন্নত। তরতীবের খেলাফ করা হচ্ছে মাকরূহ তানযিহী। সূরা শরীফ মিলানোর ক্ষেত্রে কমপক্ষে বড় একটি আয়াত শরীফ পাঠ করা অথবা ছোট তিনটি আয়াত শরীফ পাঠ করা। বড় আয়াত শরীফ উনার পরিমাণ হচ্ছে আঠারো অক্ষর বিশিষ্ট হতে হবে। আর ছোট আয়াত শরীফ উনার পরিমাণ হচ্ছে ছয় অক্ষর বিশিষ্ট হতে হবে। অথার্ৎ এক আয়াত শরীফ হোক অথবা দুই বা তিন আয়াত শরীফ হোক তা কমপক্ষে আঠারো অক্ষর বিশিষ্ট হতে হবে।
সুওয়াল:
অনেক সময় দেখা যায়, আমরা কারও কথা ভাবছি অথবা তার কথা বলছি এমতাবস্থায় সেই ব্যক্তি উপস্থিত হলো আর সাথে সাথে আমরা বলে থাকি “আপনি অনেক দিন বাঁচবেন!”একথা বলা কতটুকু শরীয়তসম্মত?
জাওয়াব:
কারো বাঁচার জন্য দোয়া করতে পারে। উপস্থিত হলেই যে বাঁচতে হবে এটা শর্ত না। হ্যাঁ, আপনি আরো বাঁচবেন দোয়া করুক ভালো। এটার জন্য বাঁচতে হবে এটা শর্ত না। এটা আমভাবে মানুষের মধ্যে প্রচলিত আছে। মানুষ মনে করে তার নাম স্মরণ করলে, সে আসলে, সে অনেক দিন বাচঁবে। এটা শর্ত না। তবে দোয়া করাতো ভালো, অর্থাৎ দোয়া করুক সে, মহান আল্লাহ পাক তিনি আপনার নেক হায়াত দান বা দারাজ করুন। স্মরণ করামাত্র আপনি আসছেন।
সুওয়াল:
২০০ টাকার মাল কত টাকায় বিক্রি করা যাবে? ৪০০ টাকায় বিক্রি করা যাবে কি? কেউ বলেছেন, ৫ টাকা দামের জিনিস ১০ টাকায় বিক্রয় করা যাবে, তবে ১১ টাকায় যাবে না। এটা কতটুকু সঠিক?
জাওয়াব:
এই কথাটা শুদ্ধ না। দুইশ টাকার মাল আনতে কত টাকা খরচ হয়েছে, কত পরিশ্রম হয়েছে ইত্যাদি সব দেখতে হবে। এটা খালি টাকা দেখলে হবে না? একটা প্রেসের মালিককে আমি ডাকিয়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে তারা দাম রাখে কিতাবের। সে আমাকে হিসাব দিলো। কাগজটা ছাপাতে লাগে পাঁচ টাকা, আবার লেখককে দিতে হয় পাঁচ টাকা, আর আমার এখানে খরচ আছে পাঁচ টাকা, পনের টাকা মিনিমাম খরচ। তারপরে আমার সংসার চলবে কিভাবে, তারজন্য আরও পাঁচ টাকা। তাহলে কাগজের দাম পাঁচ টাকা খরচ পরলে আমার বিশ টাকা বিক্রি করতে হবে। আমি চলবো কিভাবে, আমারতো এটা চালাতে হবে। দুইশত টাকার মাল আনতে খরচ কি সেটা দেখতে হবে। সব মিলে যদি দুইশত টাকা হয় তাহলে সেই হিসেবে তার কত টাকা লাভ করলে তার প্রতিষ্ঠানটা চালু রাখা সম্ভব হবে, কতটুকু খরচ, অর্থাৎ আয় ব্যয় হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। অতএব জালিম হওয়াও যাবে না আবার মজলুম হওয়াও যাবে না।
সুওয়াল:
জামায়াতে নামায আদায়কালে কাতারের ফাঁক বন্ধ করা কি?
জাওয়াব:
জামায়াতে নামায আদায়কালে কাতারের ফাঁক বন্ধ করাতো ওয়াজিব। ফাঁক রাখলেতো শয়তান প্রবেশ করে নামাযে ওয়াসওয়াসা দিবে। কাতারের ফাঁক বন্ধ করা, কাতার সোজা করা ওয়াজিব।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












