প্রযুক্তিভিত্তিক বহুমাত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী -আসিম মুনির
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় যুদ্ধের ভবিষ্যৎ রূপ বদলে যাচ্ছে। পাকিস্তানের সশস্ত্রবাহিনী প্রযুক্তিভিত্তিক বহুমাত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
গত বৃহস্পতিবার পাকিস্তানের বাহাওয়ালপুর গ্যারিসন পরিদর্শনের সময় আসিম মুনির বলেন, যুদ্ধের ধরন ব্যাপকভাবে বদলে গেছে। প্রযুক্তির উন্নয়ন এই বিবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে সব স্তরেই মানসিক পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ভবিষ্যতে শারীরিক কৌশলের জায়গা নেবে প্রযুক্তিগত কৌশল এবং এটি আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অভিযানের ধরনকে পুরোপুরি বদলে দেবে। তাই পাকিস্তান সশস্ত্র বাহিনী দ্রুতগতিতে প্রযুক্তিকে গ্রহণ ও আত্মস্থ করছে। এই প্রক্রিয়ায় নতুন উদ্ভাবন, দেশীয় প্রযুক্তির ব্যবহার ও খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিই হবে মূল ভিত্তি।
সৈন্যদের উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান ও সিডিএফ তাদের উচ্চ মনোবল, পেশাগত দক্ষতা এবং কার্যক্ষম প্রস্তুতির প্রশংসা করেন। তিনি আবারও নিশ্চিত করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তা রক্ষায় যেকোনো হুমকির বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপরও তিনি জোর দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)