প্রবাসীদের রেমিটেন্স সুবিধার অপব্যবহার -এক ব্যক্তি এনেছেন ৭৩০ কোটি টাকা
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রবাসীদের জন্য করমুক্ত রেমিটেন্স সুবিধার সুযোগ নিয়ে এক ব্যক্তির ৭৩০ কোটি টাকা দেশে আনার তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিসিএস কর ক্যাডারদের এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ না করে তিনি বলেন, নাম না বলাই ভালো। অ্যাকশন নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনারা জেনে যাবেন।
এনবিআর চেয়ারম্যান জানান, এত বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে দেশে আনার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেছে। তিনি বলেন, আমরা আইন করেছি, যাতে প্রবাসীরা বৈধ চ্যানেলে আয় পাঠালে তা করমুক্ত হয়। এটি রেমিটেন্স বাড়ানোর জন্য উৎসাহমূলক ব্যবস্থা। কিন্তু এই সুবিধার অপব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, একজন ট্যাক্সপেয়ার ৭৩০ কোটি টাকা এনেছেন এবং দাবি করছেন এটি ওয়েজ আর্নার্স ইনকাম, তাই ট্যাক্স ফ্রি। এ ধরনের কর ফাঁকি ও বিধিবহির্ভূত কার্যক্রমের কারণেই অর্থনৈতিক বৈষম্য বাড়ছে।
বর্তমানে প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্সে করমুক্তির পাশাপাশি ২.৫% নগদ প্রণোদনা দেওয়া হয়। তবে এনবিআর চেয়ারম্যান জানান, কর ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় অনেকেই সুযোগ নিচ্ছেন।
তিনি আরও বলেন, ১ কোটি ১৩ লাখ কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মধ্যে মাত্র ৪০ লাখ রিটার্ন দেন, বাকিরা দেন না। যারা রিটার্ন দেন না, তারা কোনো ঝামেলায় পড়েন না, বরং যারা রিটার্ন দেন, তারাই ঝামেলায় পড়েন।
আগামীতে এনবিআর ব্যাংকের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ করে করদাতাদের আয় ও উৎসে কর কাটা সংক্রান্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)