প্রধানমন্ত্রীর বিদেশ সফরের অর্জন জিরো -ফখরুল
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ মে, ২০২৩ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ও জাপান সফরের অর্জন জিরো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এলডিপির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এরা মিথ্যাবাদী ও প্রতারণা করে, যা অতীত আলোচনায় সবাই অবগত। সে কারণেই জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে এদের বিদায় করতে চায়।
ফখরুল বলেন, এদের পায়ের নিচে মাটি নেই। এরা মিথ্যা প্রচার করে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যাচারকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বলে বেড়ানো হচ্ছে, তাদের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই অবাধ এবং সুষ্ঠু হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাংক এবং আইএমএফকেও তারা মিথ্যা তথ্য দিচ্ছে। তাদের বডি কেমিস্ট্রি হচ্ছে সন্ত্রাস ও দুর্নীতি।
তিনি বলেন, জনগণের লক্ষ্য একটাই এদের ক্ষমতা থেকে সরাতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার পুরোপুরি কেড়ে নিয়েছে। একটাই মাত্র উদ্দেশ্য, আবারও একদলীয়শাসন প্রতিষ্ঠিত করা। দেশে আজ ঘরে-বাইরে কেউ নিরাপদ নয়, নিরাপত্তাহীন পরিবেশ বিরাজমান। চারদিকে লুটপাট, অর্থপাচারের মাধ্যমে ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য আমরা গণতান্ত্রিক দলগুলো একজোট হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছি। আমরা মনে করি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কেউ ভোট দিতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে। বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচন তার প্রমাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)