প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ, ধনেপাতা, করমচা ও আনারসের ফলন এসেছে
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ, ধনেপাতা, করমচা ও আনারসের ফলন এসেছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফেসবুক একাউন্টে কাঁচামরিচ গাছের একটি ছবি দিয়ে পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
ফেসবুকে হাসান জাহিদ তুষার বলেন, ‘এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।’
হাসান জাহিদ তুষার আরও লেখেন, লকডাউন যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন। গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)