প্রত্যেক হাজিকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯১ শামসী সন , ২৯ জুলাই, ২০২৩ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
চলতি বছর সরকারি স্কিমে পবিত্র হজ পালন করা প্রত্যেক হাজিকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান। খরচ সাশ্রয়ী পদক্ষেপের কারণে পাকিস্তানের হজযাত্রীরা এই অর্থ ফেরত পাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী।
গতকাল জুমুয়াবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি স্পনসর্ড স্কিমের মাধ্যমে চলতি বছর হজ পালনকারী লাখো পাকিস্তানি হাজিকে ১২০০ কোটি রুপি ফেরত দেবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী সেনেটর মুহম্মদ তালহা মেহমুদ।
মন্ত্রী তালহা মেহমুদ বলেছে, প্রত্যেক হজযাত্রী ৯৭ হাজার রুপি করে ফেরত পাবেন। তিনি আরও বলেছে, ‘২২ হাজার ৬০০ হাজি মিনায় জায়গা পাননি বা ট্রেন সুবিধা নিতে পারেননি। তাদের জনপ্রতি অতিরিক্ত আরও ২১ হাজার রুপি করে ফেরত দেওয়া হবে।’
তিনি বলেছে, ‘একইভাবে মদিনার মারকাজিয়ার বাইরে বসবাসকারী ১৮ হাজার হজযাত্রীকে জনপ্রতি অতিরিক্ত আরও ১৪ হাজার রুপি করে ফেরত দেওয়া হবে। এটি হজযাত্রীদের নিজস্ব অর্থ যা তাদের ফেরত দেওয়া হচ্ছে।’
পাকিস্তানের এই মন্ত্রী বলেছে, ‘যারা মদিনায় থাকার ব্যবস্থা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন তাদের ১ লাখ ১১ হাজার রুপি ফেরত দেওয়া হবে। যারা মাশাইর ট্রেন ব্যবহার করতে পারেনি তাদের ১ লাখ ১৮ হাজার রুপি ফেরত দেওয়া হবে এবং হজযাত্রীদের মধ্যে যাদের মদিনার কেন্দ্রীয় অবস্থান থেকে দূরে থাকতে হয়েছিল তারা ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ ৩২ হাজার রুপি পাবে।’
চলতি বছর পাকিস্তান থেকে প্যাকেজের পরিমাণ ছিল দক্ষিণাঞ্চলের জন্য জনপ্রতি ১১ লাখ ৬৫ হাজার রুপি এবং উত্তর অঞ্চলের জন্য ১১ লাখ ৭৫ হাজার রুপি করে। মন্ত্রী তালহা মেহমুদ বলেছে, ‘আমরা ইতোমধ্যেই সরকারি স্কিমের হজযাত্রীদের জনপ্রতি ৫৫ হাজার রুপি করে ফেরত দিয়েছি। আমরা হজযাত্রীদের প্রতিটি পয়সা ফেরত দেব।’
এক প্রশ্নের জবাবে মেহমুদ বলেছে, বেসরকারি হজ অপারেটরদের কর্মকা-ে তিনি গভীরভাবে হতাশ। তিনি বলেছে, বেসরকারি হজ অপারেটররা প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে ২৫ লাখ রুপি করে নিয়েছে কিন্তু সৌদি আরবে নেওয়ার পর তাদের প্রতিশ্রুত পরিষেবা প্রদান করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












