ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ভারত-ব্রাজিলের বাধা
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯১ শামসী সন , ২৯ জুলাই, ২০২৩ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসের পরিধি বাড়াতে চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্বের পাঁচ বৃহৎ দেশকে নিয়ে গঠিত এ জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।
তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ গতকাল জুমুয়াবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিকস জোটে ‘দ্রুত সময়ে’ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টিতে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হবে ব্রিকস শীর্ষ সম্মেলন। আনুষ্ঠানিক সম্মেলনের আগে সদস্য দেশগুলোর মধ্যে চলছে প্রস্তুতিমূলক আলোচনা। সেখানে চীন নতুন সদস্য হিসেবে সৌদি আরব ও ইন্দোনেশিয়াকে জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে বলেছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন চীনের এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল।
বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা আশঙ্কা করছে- এই জোট ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিনিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এমন আশঙ্কার কারণেই ব্রাজিল ব্রিকসের সম্প্রসারণে আপত্তি জানিয়েছে। অপরদিকে ভারত জানিয়েছে, তারা চায় এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বিধি আরোপ করা হোক। আর এসব বিধি পূরণ সাপেক্ষে কোনো দেশ নতুন সদস্য হতে পারবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটভুক্ত সবগুলো দেশকে ঐক্যমতে পৌঁছাতে হবে।
জোহানেসবার্গে ২২-২৪ আগস্ট পর্যন্ত যে সম্মেলন হতে যাচ্ছে, সেখানে ভারত ও ব্রাজিল নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা করতে রাজি আছে- তবে নতুনদের পূর্ণ সদস্য করার আগে ‘পর্যবেক্ষণ দেশ’ অবস্থায় রাখতে চায় তারা।
২০০৯-১০ সালে গঠিত হয় ব্রিকস জোট। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ ও বৈশ্বিক জিডিপির ২৩ শতাংশ ও মোট বাণিজ্যের ১৮ শতাংশই এই পাঁচ দেশের। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক পরিম-লে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি জোটটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












