প্রত্যাহার হচ্ছে সুগন্ধি চালের রপ্তানি নিষেধাজ্ঞা
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৬ মে, ২০২৩ খ্রি:, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
শিগগির সুগন্ধি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সার্কুলার এখনো না দেওয়া হলেও কোনো রপ্তানিকারক চাইলে এখনই সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে খাদ্যসচিব ইসমাইল হোসেন বলেছেন, নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি। তবে প্রত্যাহারের একটি আবেদন এসেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। আমরা এ বিষয়টি কেবিনেটে আলাপ করবো। প্রধানমন্ত্রীর নজরে দিয়ে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত নেবো।
খাদ্যসচিব ইসমাইল হোসেন আরও বলেন, তবে আমরা বিষয়টি বিবেচনা করছি। এ বছর চালের উৎপাদন ভালো।
দেশে চালের বাজারে স্থিতিশীলতার জন্য গত বছরের জুনে সুগন্ধি চালের রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছর দেশে চালের বাম্পার ফলন হয়েছে। যে কারণে সুগন্ধি চাল রপ্তানি চালু করতে খাদ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই এমনটিও বলেছেন খাদ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করেননি।
গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ একটি গণমাধ্যমকে জানায়, এখন থেকে কেস-টু-কেস ভিত্তিতে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হবে। অনেকেই আবেদন করেছেন। সার্কুলার না দেওয়া হলেও কোনো রপ্তানিকারক চাইলে এখনই সুগন্ধি চাল রপ্তানি করতে পারবেন।
সুগন্ধি চাল রপ্তানি বন্ধের আগে প্রতি বছর প্রায় ১০ হাজার টন চাল রপ্তানি হতো। এর বড় বাজার ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আরও অন্যান্য দেশগুলো মিলে এ পর্যন্ত বিশ্বের ১৩৬টি দেশে রপ্তানি হতো এ চাল। দেশের বড় বড় করপোরেট কোম্পানিসহ বিভিন্ন রপ্তানিকারক এ চাল রপ্তানি করতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)