প্রতি ঘণ্টায় গাজার পরিস্থিতি অবনতি হচ্ছে -জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ফের সতর্ক করেছে জাতিসংঘ মহাসচিব গুতেরেস। উপত্যকাটির অবস্থাকে দুঃস্বপ্ন আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির জন্য ফের আহ্বান জানিয়ে সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা নিয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গুতেরেস বলেছে, প্রতি ঘণ্টায়ই সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বর্তমানে নেপাল সফরে রয়েছে গুতেরেস। দেশটির রাজধানী কাঠমান্ডুতে জাতিসংঘের মহাসচিব বলেছে, প্রতি ঘণ্টায়ই গাজার পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি খুবই দুঃখিত কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘মানবিক যুদ্ধবিরতি’ মানা হচ্ছে না। মানবিক যুদ্ধবিরতির পরিবর্তে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করেছে।
গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে জাতিসংঘের মহাসচিব।
এএফপি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। উপত্যকাটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নেই ইন্টারনেট পরিষেবাও।
গুতেরেস বলে, গোটা বিশ্ব একটি মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছে। ২০ লাখ লোকের মাথা গোঁজার ঠাই নেই। তারা নিরাপদ স্থান খুঁজে পাচ্ছে না। প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছে না তারা। সেখানে ক্রমাগতভাবে বোমা বর্ষণ করা হচ্ছে। আমি দায়িত্বশীল সকলকে এ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।