সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

প্রতিবার নির্বাচনের আগে শ্রমিক অসন্তোষ নিয়ে নানা প্রশ্ন

-তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন শিল্প মালিকরা
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, রাত ৩:৪২
প্রতিবার নির্বাচনের আগে শ্রমিক অসন্তোষ নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্প শ্রমিকদের আন্দোলনের গতি দিন দিন বাড়ছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রতিবারই শ্রমিকরা আন্দোলনে নামে। অতীতে ২০০৬-২০০৭ সালে, ২০১৩ সালে এবং ২০১৭ সালে শ্রমিকরা আন্দোলন করেছিল। বিশেষত: মজুরি বৃদ্ধির দাবিতে এ আন্দোলন হলেও এ কাজটিতে নানা মহলের ইন্ধন দেখছেন কেউ কেউ। যেসব কারখানায় শ্রমিকদের মজুরি এবং কর্মপরিবেশ ভালো সেগুলোতে অসন্তোষ দেখা দেওয়ায় এ খাতের মালিকরা শঙ্কিত।
শিল্পাঞ্চল পুলিশের প্রধান এবং এডিশনাল আইজিপি মাহবুবুর রহমান বলেছেন, তৃতীয় পক্ষের ইন্ধনে পোশাকশিল্প খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, শ্রমকিদের আন্দোলন মূলত মজুরি বোর্ডকে ঘিরে। এ বোর্ডের মেয়াদ পাঁচ বছর হওয়ায় নির্বাচনের আগে আগে ন্যূনতম মজুরি ঘোষণা নিয়ে জটিলতা তৈরি হয়। যে কারণে নির্বাচনের আগে আগে কারখানাগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি জানান, মজুরি বোর্ডের মেয়াদ পাঁচ বছরের অধিক কিংবা তার কম করা যায় কিনা সে বিষয়ে আমরা সরকারকে অনুরোধ করব। আশা করছি, এতে নির্বাচনি বছরে এ খাতে সহিংস আন্দোলন কমবে।
তবে, মাহবুবুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত নন শিল্প মালিকরা। মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি এ বি এম সামছুদ্দিন বলেন, ২০০৬ সালে তৈরি পোশাকশিল্প খাতে মজুরি বোর্ড ছিল না। তখনো আন্দোলন হয়েছে। এ সংকটের পেছনে অন্য কারো ইন্ধন থাকতে পারে। এছাড়া নির্বাচনের আগে মজুরি বৃদ্ধি করে সরকারের জনপ্রিয়তা বাড়ানোর একটি কৌশলও থাকতে পারে।
উল্লেখ্য, ২০০৬ সালে ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক শ্রমিক সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রতিদিনই নতুন নতুন জায়গায় সহিংসতা চলতে থাকে। বেশ কয়েকটি ভালো ভালো কারখানাও তখন আক্রান্ত হয়। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে আবারও পোশাকশিল্প খাতে অসন্তোষ শুরু হয়। ২০১২ সাল থেকে শুরু হওয়া এ অসন্তোষ ২০১৪ সাল পর্যন্ত চলে। তখন তার সাথে যুক্ত হয় ৯৬ দিনের হরতাল। ২০১৮ সালের নির্বাচনের আগেও তৈরি পোশাকশিল্প খাতে অস্থিরতা তৈরি হয়েছিল। সবশেষ গত কয়েক দিনের তৈরি পোশাক শিল্পের অস্থিরতা অতীতের ঘটনাগুলোকেই মনে করিয়ে দেয়।
তৈরি পোশাকশিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের শিল্পগুলো এমনিতেই ধুঁকছে। অনেক কারখানার উৎপাদন অর্ধেকে নেমেছে। বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চলমান অস্থিরতা এ খাতকে দীর্ঘমেয়াদি সংকটে ফেলবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১২ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৪ ঘণ্টা আগে