যানবাহনে আগুন ভাঙচুর ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনেও রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে বাস পেতেও সমস্যায় পড়তে হয়েছে অনেককে। ফলে ভোগান্তি দিয়েই সপ্তাহের শেষ কর্মদিবস শুরু হয়েছে নগরবাসীর। এছাড়া দূরপাল্লার গাড়িগুলো আজও ঢাকা ছাড়ছে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (সকাল পৌনে নয়টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় গণপরিবহন চললেও স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম। আগুন আতঙ্ক থেকেই গাড়ি কম চলছে বলে কয়েকজন বাসের চালক জানান।
এদিকে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এর মধ্যে রাজধানীর মিরপুরে কাফরুল থানার গেটে, শ্যামলী, বারিধারা, মুগদা, সাভার, কেরানীগঞ্জ এবং বগুড়া, সিরাজগঞ্জ এবং চট্টগ্রামের আনোয়ারায় বাস, ট্রাক ও অটোরিকশায় আগুন দেওয়া হয়। অন্যদিকে, অবরোধকারীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পাশাপাশি ট্রেনেও ককটেল নিক্ষেপ ও ভাঙচুর চালানোর খবর আসে। এ ছাড়া সড়ক-মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিএনপির নেতাকর্মীরা।
তবে রাত ৮টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ৬টা থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত সারা দেশে মোট আটটি আগুনের সংবাদ পেয়েছে তারা। এর মধ্যে ঢাকা সিটিতে দুটি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভারদুধুটি, চট্টগ্রাম বিভাগে (সীতাকু-, কর্ণফুলী) দুটি, রাজশাহী বিভাগ (বগুড়া) একটি, রংপুর বিভাগে (পার্বতীপুর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস, একটি লরি, একটি ট্রাক এবং একটি মোটর সাইকেল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার সংবাদমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ডিএমপি ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ইমরুল সংবাদ মাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাসটি থেকে নেমে যায় কয়েকজন দুষ্কৃতকারী। উপস্থিত জনতার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল সংবাদমাধ্যমকে বলেন, বেলা ১১-৫৫ মিনিটের দিকে রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটি আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মিরপুরে কাফরুল থানার গেটের সামনে বাসে আগুন অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর কাফরুল থানার গেটের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম। তিনি জানান, বুধবার বিকাল ৩টার পর তিতাস নামে একটি বাসকে ধাওয়া করে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।