মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
রাজধানীর মিরপুরে গতকাল ইয়াওমুল খামীস বৃহস্পতিবার সকালে অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা অন্যদিনের মতো সেখানে অবস্থান নেন। সকাল ৮টার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে শ্রমিকরা আবার মিরপুর-১০ নম্বরে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা। পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, শ্রমিকরা সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।
মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।
তাদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।