সম্পাদকীয়-২
প্রতিবছর সাপের কামড়ে আক্রান্ত হয় ৪ লাখেরও বেশী মানুষ। কিন্তু ঔষধ অ্যান্টিভেনম সঙ্কট দূরীকরণে সংস্কারের দাবীদার, সরকারের কোন সক্রিয়তা তা নাই-ই, কোনো সদিচ্ছাও নাই। জনগণের প্রতি এরূপ অনুভূতি শুন্য সরকার বিপদের কারণ
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে গত দুই সপ্তাহে সাপের দংশনে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুজন স্কুলছাত্র। সবচেয়ে হৃদয়বিদারক হলো পঞ্চম শ্রেণীর ছাত্র সাকিবুল ইসলামের মৃত্যু। সাপের দংশনে আহত হওয়ার পর তাকে নিয়ে একের পর এক চারটি হাসপাতালে ঘুরেও কোথাও অ্যান্টিভেনম পায়নি তার পরিবার। অ্যান্টিভেনম পাওয়া গেলে হয়তো তাকে প্রাণ হারাতে হতো না।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের অ্যান্টিভেনম সরবরাহ নেই। এই উপজেলায় প্রতি মাসে গড়ে ৩০ জন সাপে কাটা রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসে। গত আট মাসে ২৪০ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
অ্যান্টিভেনম সংকটের কারণে ভুক্তভোগীদের দুর্ভোগ বেড়েছে। কেউ কেউ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না পেয়ে চিকিৎসার জন্য ছুটছে অন্য কোথাও। এই পরিস্থিতি দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার সামগ্রিক চিত্রের প্রতিফলন। সাপে কাটা রোগীর চিকিৎসা একটি জরুরি স্বাস্থ্যসেবা। এর জন্য অ্যান্টিভেনমের মতো জীবনরক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সখীপুরের মতো ঝুঁকিপ্রবণ এলাকায় এই সংকট মানুষের জীবনকে বিপন্ন করছে।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের তীব্র সংকট রয়েছে। যে কারণে সময়মতো চিকিৎসার অভাবে সাপের কামড়ে অনেকে মারা যাচ্ছে। বিভিন্ন জেলার সিভিল সার্জন জানিয়েছেন, কেন্দ্রীয় ঔষধাগারে অ্যান্টিভেনমের সংকটের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে।
সাপের বিষে মৃত্যু প্রতিরোধযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে অ্যান্টিভেনম দেয়া হলে অধিকাংশ রোগী বেঁচে যায়। অথচ অ্যান্টিভেনমের অভাবে মানুষকে আজও ওঝার কাছে যেতে হচ্ছে, যা আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, প্রতি বছর ৪ লাখেরও বেশি মানুষ সাপের ছোবলের শিকার হন, যার মধ্যে প্রায় ৯৬ হাজার ৫০০টি বিষধর সাপের ছোবল। এই বিষধর সাপের ছোবলে বছরে ১০ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সাপের ছোবলে এই ভয়াবহ মৃত্যুর হার দেশের স্বাস্থ্য খাতে এক নীরব সংকট তৈরি করেছে। তারা বলছেন, সাপের ছোবলে আক্রান্তদের ২০ থেকে ২২ শতাংশের মৃত্যুর প্রধান কারণ হলো সমন্বিত চিকিৎসার অভাব এবং সময়ক্ষেপণ।
কেন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ করা হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে এবং দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে।
আমরা বলতে চাই, সংকট সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। কেন্দ্রীয়ভাবে অ্যান্টিভেনম সরবরাহের ব্যবস্থা আবার চালু করতে হবে। স্থানীয় হাসপাতালগুলোতে এর মজুত নিশ্চিত করা। সাপে কাটা রোগীর চিকিৎসা ও তথ্য সংরক্ষণে আরও স্বচ্ছতা ও দক্ষতা আনা প্রয়োজন। সাপেকাটা মানুষের চিকিৎসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সেটা আমাদের আশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












