প্রতিদিন ৩০ টন সুগন্ধির সৌরভে সুরভিত হয় মসজিদে নববী শরীফ
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ইসলামের মূল পবিত্রতম ইবাদতস্থল জাযিরাতুল আরবের মদিনা মুনাওয়ারায় অবস্থিত মসজিদে নববী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লক্ষাধিক মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদটি পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ১১৫ টন পরিচ্ছন্ন পদার্থ ব্যবহার করা হয়। পাশাপাশি এটিকে সুরভিত রাখতে প্রতিদিন ব্যবহার করা হয় ৩০ টন সুগন্ধি।
এছাড়াও পবিত্র এই মসজিদ পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন আরো নানা কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন মসজিদে নববী শরীফের পরিচালনা বিভাগের ডেপুটি চিফ ফাওজি আল হুজাইলি।
আরব নিউজ জানায়, প্রতিদিন এখানে ৩০ টন পর্যন্ত সুগন্ধি ব্যবহৃত হয়। আর মেঝে পাকসাফ রাখতে ১১০ টন পরিচ্ছন্নকারী পদার্থ ব্যবহার করা হয়। তাছাড়া ছয় শতাধিক সরঞ্জাম দিয়ে মেঝে পরিষ্কারের কাজ করা হয়। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা এসব কাজ সম্পন্ন করেন।
বিশ্বের অসংখ্য মুসলিম প্রতিদিন ওমরাহ করতে মক্কা শরীফের পবিত্র মসজিদুল হারামে যান। এর আগে বা পরে উনারা পবিত্র রওযা শরীফ জিয়ারত করতে মদীনা শরীফ আসেন। গত মাসের এক সপ্তাহে অর্ধকোটির বেশি মুসল্লী এ মসজিদে নামায পড়েছেন। গত জুলাই মাসে ওমরাহর চলতি মৌসুম শুরু হয়। এবার এক কোটির বেশি মুসল্লীর আগমনের আশা করছে জাযিরাতুল আরব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












