প্রতিটি ভূমি অফিস দুর্নীতিমুক্ত করাই এখন লক্ষ্য -মন্ত্রী
ভূমিমন্ত্রী নারায়ণ বলেছে, ভূমি অফিসে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসিল্যান্ড ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে।
এখন সবকিছু দুর্নীতিমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেছে, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল কম আছে, তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। জমিজমার বিষয়ে সচেতনতার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করা এখন লক্ষ্য। দুর্নীতি যেই করুক এখন ধরা পড়ে যায়। কারণ ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ফলে দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।