প্যাকেটজাত ডিম: ওমেগা, অর্গানিক নামে প্রতারণা!
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাহারি নামের মোড়কে ডিমে বিশেষ পুষ্টিমান যোগ করার কথা লিখে ভোক্তাদের পকেট কাটছে করপোরেট প্রতিষ্ঠানগুলো। প্যাকেট বা মোড়কের গায়ে অর্গানিক ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম ইত্যাদি বিশেষ গুণের কথা উল্লেখ করে কোম্পানিগুলো প্রতিটি ডিমে দাম বেশি রাখছে ৩ থেকে ৯ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তবে সেই বিশেষ পুষ্টি ডিমে যোগ করা হচ্ছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বাজারে দুই ধরনের ডিম পাওয়া যায়- প্যাকেটজাত ও খোলা। প্যাকেটজাত ডিম বাজারজাত করা হচ্ছে ওমেগা-৩, অর্গানিক, ভিটামিন ই, ব্রাউন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ ইত্যাদি নামে। এসব প্যাকেটজাত ডিমে কী পরিমাণ বিশেষ উপাদান আছে, সে বিষয়ে কোনো প্রমাণপত্র তেমন কারও কাছে নেই। দু-একটি কোম্পানি বিভিন্ন সময়ে গবেষণাগারে ডিম পরীক্ষা করালেও ২০২২ সালের পর আর কেউই পরীক্ষা করায়নি।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারে বিক্রি হওয়া সাধারণ ও ভিটামিনসমৃদ্ধ ডিমের মধ্যে আদৌ কোনো তফাত আছে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্য ডিম পরীক্ষা করাতে দেওয়া হয়েছে। এ নিয়ে অধিদপ্তরের একজন পরিচালককে প্রধান করে ৯ সদস্যের একটি কমিটিও করা হয়েছে।।
ডিমের বিশেষ গুণ ও বাড়তি দাম সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘মুরগিকে ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ালে ডিমে তা পাওয়া যাবে। তবে এসব ভ্যালু অ্যাডেড ডিম বাজারজাত করার আগে পরীক্ষা-নিরীক্ষা দরকার। একই সঙ্গে সরকারি কোনো কর্তৃপক্ষের সার্টিফিকেট ছাড়া বাজারজাত করার কোনো সুযোগ নেই। ভ্যালু অ্যাডেড থাকার বিষয়টি কোন সংস্থা পরীক্ষা করে নিশ্চিত করেছে, সেটিও দেখতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)