পেট্রোলে মেশানো হয় পানি-সালফার, জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংকি
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদাদতা:
মোটরসাইকেলের ইঞ্জিনে জ্বালানি সরবরাহের কাজ করছে ইন্সট্রুমেন্ট কনসোলের ওপর ঝুলিয়ে রাখা প্লাস্টিকের বোতল।
কালো রঙের মোটরসাইকেলটির ফুয়েল ট্যাংক এখন কেবলই শোভাবর্ধনকারী অনুষঙ্গ। এই মোটরসাইকেলের ইঞ্জিনে পাইপের সাহায্যে জ্বালানি সরবরাহের মূল কাজ করছে ইন্সট্রুমেন্ট কনসোলের ওপর ঝুলিয়ে রাখা একটি সাধারণ প্লাস্টিকের বোতল।
এমন অদ্ভুত ও বিপজ্জনক দৃশ্যের দেখা মিলেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি এলাকায়। নিম্নমানের জ্বালানি তেলের কারণে মোটরসাইকেলের ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করার কথা জানিয়েছেন মোটরসাইকেলটির মালিক আতিম মাহমুদ।
তিনি অভিযোগ করেন, দুই বছর আগে অনেক শখ করে মোটরসাইকেলটি কিনেছিলেন। নিম্নমানের তেলের মাশুল দিতে হচ্ছে তাকে। তেলের রাসায়নিক বিক্রিয়ায় তার বাইকের ট্যাংকটি ভেতর থেকে ক্ষয়ে ঝাঁঝরা হয়ে গেছে।
আতিম মাহমুদ তার অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, ভেজাল তেলের কারণে ট্যাংকের ক্ষতি হয়েছে। মোটরসাইকেলের ট্যাংক বদলাতে অনেক টাকা দরকার। বর্তমান বাজারে সেই সামর্থ্য আমার নেই। তাই আপাতত বাধ্য হয়ে ট্যাংকের সংযোগ বিচ্ছিন্ন করে মোটরসাইকেলের সামনের ইন্সট্রুমেন্ট কনসোলের ওপর একটি প্লাস্টিকের বোতলে তেল রেখে সেটার মাধ্যমে ইঞ্জিনে তেল দিচ্ছি। এভাবে গাড়ি চালানো যে কতটা বিপজ্জনক তা আমি জানি, কিন্তু উপায় নেই।
কেবল আতিম মাহমুদই নন, চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে এখন শত শত মোটরসাইকেল মালিকের কপালে চিন্তার ভাঁজ। ক্ষতিগ্রস্ত কয়েকজন মোটরসাইকেল চালকের অভিযোগ, পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা জ্বালানিতে অতিরিক্ত সালফার বা পানি মেশানো থাকছে। ফলে ট্যাংকের ভেতরের ধাতব স্তর দ্রুত নরম হয়ে মরিচা ধরছে এবং অল্প দিনেই তা ছিদ্র হয়ে যাচ্ছে। জ্বালানি তেল নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেলের দামি ইঞ্জিন।
চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আলিম বলেন, তেলের মান খারাপের বিষয়ে আমরা ডিপোতে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েছি। আজ পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। পাম্প মালিক হিসেবে আমাদের আসলে কিছু করার নেই, কারণ আমরা ডিপো থেকে যে তেল পাই, গ্রাহকের কাছে সেটাই সরবরাহ করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












