পৃথিবীর সবচেয়ে সরু বাড়ি
, ১৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পৃথিবীর সবচেয়ে সরু বাড়িটির নামকরণ:
পোল্যান্ডের সেন্ট্রালা নামের এক আর্কিটেকচারাল ফার্ম এর ত্বত্তাবধানে এবং রাজধানী ওয়ারশতে অবস্থিত ওয়ারশ টাউন হল ও পলিশ মর্ডান আর্ট ফাউন্ডেশন এর অর্থায়নে ওয়ারশ’র ২২ ক্রোডনা স্ট্রিট ও ৭৪ জেলাজটা স্ট্রিটের মাঝামাঝিতে অবস্থিত। যা এখন পৃথিবীর সবচেয়ে সরু বাড়ি হিসেবে খ্যাত।
পৃথিবীর সবচেয়ে সরু বাড়িটির নির্মানশৈলী:
সম্পূর্ণ বাড়িটি নির্মিত হয়েছে লোহার তৈরী কাঠামোর উপর। বাড়িটি দোতলা, রয়েছে একটি শয়নকক্ষ, রান্নাঘর, বাথরুম ও লিভিং রুম। সম্পূর্ণ বাড়িটির দেয়ালই স্বচ্ছ কাচের তৈরী। তাই দিনের বেলা পর্যাপ্ত আলো আসে। বাড়িটিতে রয়েছে দুটি জানালা, যদিও জানালাগুলো খোলা যায় না। পুরো বাড়িটি রং করা হয়েছে সাদা রং দিয়ে। বাড়িটির পানির জন্য নিজস্ব ব্যবস্থা রয়েছে। বাড়িটির ভেতর আসবাবপত্র বলতে রয়েছে দুটি ছোট ছোট ফ্রিজ, একটি ছোট বিছানা, বসার একটা সোফা, খুব চিকন এক টেবিল, সাথে একটি চেয়ার আর একটা সিড়ি, যা দিয়ে নিচ থেকে উপরে উঠানামা করা যায়। সিড়িটি প্রয়োজন শেষে ভাঁজ করে রাখা যায়। এর সবচেয়ে সরু প্রান্তটির দৈর্ঘ্য ৯২ সেন্টিমিটার বা ৩.০২ ফুট এবং সবচেয়ে প্রশস্ত প্রস্থের দৈর্ঘ্য ১৫২ সেন্টিমিটার বা ৪.৯৯ ফুট। যদিও পোল্যান্ডের মানুষ এটাকে বাড়ি বলতে নারাজ। কারণ, পলিশ বাসস্থানের আইন কোড অনুসারে এটা ঠিক বাড়ির কাতারে পরে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












