পুশ-ইন করে জঙ্গলে-নদীতে মানুষ ফেলে যাওয়া সভ্য দেশের আচরণ নয় -স্বরাষ্ট্র উপদেষ্টা
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পুশ-ইন করে জঙ্গলে-নদীতে মানুষ ফেলে যাচ্ছে, যা কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না।
একই সঙ্গে ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ তাদের গ্রহণ করবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পুশ-ইন চলছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি- আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব। কিন্তু তাদের জঙ্গলে-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত না।
উপদেষ্টা বলেন, আমরা অনুরোধ করেছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদের প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নেব। এ বিষয়ে আমরা তাদের বলে যাচ্ছি।
র্যাবের পোশাক পরে ছিনতাইয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, র্যাবের পোশাক পরে যে ছিনতাই হয়েছে, সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনতে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সে অনুযায়ী নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ দেবে নির্বাচন কমিশন। তারা যে সময়ে নির্বাচনের ডেট ঠিক করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই সময়ের প্রস্তুতি আছে। আমাদের পুলিশও প্রস্তুত আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)