পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন বিএনপির
পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকা-ের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, যে বিচারের কথা আমরা শুনেছি, সেই বিচার হয়েছে, সেই বিচার কি হয়নি, সেই বিচারে কি আপিল হয়েছে, সেই আপিলের শুনানি আজকে ১৫ বছর পার হয়েছে।
তিনি বলেন, ২০১১ সালে আরেকটি বিস্ফোরক মামলা দেওয়া হয়েছেৃ সেই মামলার বিচারকার্য আজকে পর্যন্ত কেন বিলম্বিত হচ্ছে? একটি কথা আছে আমাদের বাংলা ভাষায় যে বিচারের বাণী নিভৃতে কাঁদে।
গত রোববার সকালে বনানী সামরিক কবরস্থানে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ইংরেজি ভাষায় একটি কথা আছে যে যদি বিচার বিলম্বে হয়, তাহলে সেই বিচারের কোনো মূল্য থাকে না। কাজেই আজকে আমরা শুনেছি যে সেই বিচারপ্রক্রিয়া এখনো ঝুলে আছেৃ কেন ঝুলে আছে, কেন সেই অভিযোগে যাদের কারাবন্দি করে রাখা হয়েছেৃ তারা আজকে পর্যন্ত বিনা বিচারে কেন তারা কারাবাস করছে?
আবদুল মঈন খান বলেন, একটি জাতির ইতিহাসে এই ধরনের দুঃখজনক ঘটনা কোনো জাতির ইতিহাসে কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। আজকে আমরা শুধু একটি কথাই বলব, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে ন্যায়বিচার পায়ৃ আমরা সেটাই প্রত্যাশা করি। অপরাধী শাস্তি পাবে, সে সম্বন্ধে আমাদের কিছু বলার নাই।
তিনি আরো বলেন, কিন্তু আমরা যে আইনের ব্যবস্থায় বিশ্বাস করি, তার ওপর ভিত্তি করে বাংলাদেশের প্রোসপোডেন্স এবং জাস্টিস সিস্টেম দাঁড়িয়ে আছে। সেখানে একটি কথা বলা আছে, সেই কথাটি হচ্ছে যে কোনো দোষী ব্যক্তি যদি কোনো আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যায়, সেটা হতে পারে না। কিন্তু একজন নির্দোষ ব্যক্তিও যেন কখনো শাস্তি না পায়। আমরা সেই নীতিতে বিশ্বাস করি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।