পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এই প্রসঙ্গে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি যিনি সুলতানুল আরেফীন রহমতুল্লাহি আলাইহি, উনার থেকে একটা ঘটনা রয়েছে। তিনি বলেন, উনার বয়স যখন ২০ বৎসর মাত্র। স্মরণীয়, তিনি ছোটবেলা থেকেই খুব ইবাদত বন্দেগী করতেন। উনার শুধু মাতা ছিলেন।
তিনি বললেন, আমি একদিন রাতে মনে মনে চিন্তা করলাম, আমি সারা রাত আজকে ইবাদত বন্দেগী করবে া। নামাজ-কালাম, জিকির-আজকার সব করবে া সারা রাতব্যাপী।
চিন্তা করে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উনার মাতা বললেন, বাবা আজকে সারা রাত ইবাদত-বন্দেগী করার দরকার নেই, তুমি আজকে ঘুমিয়ে থাক। আজকে করার দরকার নেই, আজকে ঘুমিয়ে থাক, অন্যদিন কর। তিনি বললেন, উনার মাতা যখন বললেন তখন মাতার কথা শুনে আমি আমার সেই নিয়ত বাদ দিয়ে শোয়ার প্রস্তুতি নিলাম, যে আমার মায়ের সাথে আমি এক বিছানায় শুইলাম।
অতঃপর আমার মা শুয়ে ঘুমিয়ে গেলেন। আমার একটা হাত যেটা আমি আমার মাকে ধরেছিলাম সে হাতটা আমার মায়ের তলে পড়ে গেল। মায়ের শরীরের তলে অর্থাৎ পিঠের তলে পড়ে গেল হাতটা। আমি তখন চিন্তা করতে লাগলাম হাতটা যদি টান দিয়ে বের করি তাহলে হয়তো আমার মায়ের ঘুম ভেঙ্গে যেতে পারে। এমতাবস্থায় আমার হাতটা খুব ব্যাথা হচ্ছিল, পর্যায়ক্রমে ব্যাথা বাড়তেই লাগলো।
আমি চিন্তা করতে লাগলাম, কি করা যেতে পারে? তখন মনে মনে চিন্তা করলাম, সূরা এখলাছ পাঠ করি। হয়তো এই উছিলায় মহান আল্লাহ পাক তিনি আমাকে হিফাজত করবে ন। আমি দ্রুতগতিতে সূরা এখলাছ পাঠ করতে লাগলাম এবং ফিকির করতে ছিলাম যে, কি করা যেতে পারে?
আমি হিসাব করে সূরা এখলাছ অর্থাৎ কুলহুওয়াল্লাহু শরীফ পাঠ করতে ছিলাম। পাঠ করতে করতে আমি সারারাত এগার হাজার বার পাঠ করলাম। (সুবাহানাল্লাহ্) কিন্তু তারপরেও আমি আমার মাকে ডাক দেইনি, যে উনার ঘুম ভেঙ্গে যায় কিনা।
যখন আমার এগার হাজার বার পুরা হয়ে গেল তখন সকাল হয়ে গেল। আমার মা উঠে গেলেন, তখন হাতটা বের করা হলো, মা দেখে বললেন যে, তুমি কেন হাতটা বের করলে না। আমি বললাম যে, আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে সে জন্য আমি হাতটা বের করিনি। কিন্তু যখন হাতটা বের করলাম তখন দেখা গেল হাতটা অবশ হয়ে গেছে।
পরবর্তী জীবনে তিনি সেই হাতটা দিয়ে তেমন কোন কাজ করতে পারেননি। উনার মা খাছ করে উনার জন্য দোয়া করলেন।
এক বুযুর্গ ব্যক্তি বলেন, যখন হযরত সুলতানুল আরেফীন রহমতুল্লাহি আলাইহি তিনি ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে উনাকে আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখলাম যে, আল্লাহপাক উনার ওলী সুলতানুল আরেফীন, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বেহেস্তে উড়ে বেড়াচ্ছেন। আমি উনাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহপাক উনার ওলী সুলতানুল আরেফীন, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি আপনি এতো মর্যাদা পেলেন কি করে?
তিনি বললেন, দেখ, কারণতো রয়েছে অনেক তবে আমি আমার পিতা-মাতার খেদমত করেছি এবং তাদের কষ্টে ধৈর্য্যধারণ করেছি। সে উছীলায় মহান আল্লাহ পাক তিনি আমাকে এই মর্যাদা-মর্তবা ও ফযীলত দিয়েছেন। (সুবহানাল্লাহ্)
মহান আল্লাহ পাক তিনি উনাকে ফযীলত দিয়েছেন, উনার মা খাছ করে উনাকে অন্তর থেকে দোয়া করেছেন। মার প্রতি ইহ্সান কতটুকু করা যেতে পারে সেটা তিনি প্রকাশ করেছেন। সেই ইহ্সানটা কতটুকু হবে? সেটা ফিকির এবং চিন্তার বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৩)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তওবা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












