পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (৬)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
তখন মহান আল্লাহ পাক উনার ওলী, সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন, আয় মহান আল্লাহ পাক! আমি কি তার সাথে একটু সাক্ষাৎ করতে পারি? কি কারণে তার হজ্ব কবুল হলো না সেটা আমার জানার ইচ্ছা হচ্ছে।
মহান আল্লাহ পাক তিনি অনুমতি দিলেন উনার ওলী সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি উনাকে। ‘ঠিক আছে, আপনি সাক্ষাত করুন। ’
হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ‘মহান আল্লাহ পাক তিনি যখন আমাকে অনুমতি দান করলেন, তখন আমি রওয়ানা হলাম তার সাথে সাক্ষাৎ করার জন্য।
একটি পাহাড়ের পিছন দিক থেকে এসে, পাহাড়টা ঘুরে যখন আমি তার বরাবর হলাম অর্থাৎ তার মুখোমুখি যখন হলাম, এরপরও বেশ কিছুটা দূরত্ব ছিল আমার ও তার মধ্যে। সে আমাকে দেখে বললো, হে হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি! আপনি কি এসেছেন আমাকে সংবাদ দেয়ার জন্য যে, আমার হজ্ব কবুল হয়নি? আজকে বিশ বৎসর যাবৎ আমার কোন ইবাদত-বন্দেগী, আমল-আখলাক কবুল হচ্ছে না। আজকে বিশ বৎসর যাবৎ প্রত্যেক বৎসর হজ্বের পর আপনার মত একজন বুযুর্গ এসে আমাকে সংবাদ দিয়ে যান যে, আমার হজ্ব, আমার ইবাদত-বন্দেগী কোনটাই কবুল হচ্ছে না। এ বৎসর আপনি এসেছেন। ”
হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আমি এটা শুনে তায়াজ্জুব হয়ে গেলাম। যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, যার কথা শুনিনি কখনো, যার সাথে সাক্ষাৎ হয়নি। এই লোকটা কি করে আমাকে চিনলো?
দ্বিতীয়তঃ তার বিশ বৎসর যাবৎ কোন ইবাদত-বন্দেগী কবুল হয় না। তারপরেও সে কেন ইবাদত-বন্দেগী করে? আর সে কি করেই বা জানে, তার ইবাদত-বন্দেগী কবুল হচ্ছে না। এরই বা কি হাক্বীক্বত? হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন যে, আমার মাথাটা চক্কর খেয়ে গেল তার কথা শুনে। আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলাম। বসে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই! তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। তুমি কি করে আমাকে চিনলে, আর তোমার বিশ বৎসর যাবৎ কোন ইবাদত-বন্দেগী কবুল হচ্ছে না তাই বা তুমি কি করে জান? আর যদি জেনেই থাক, তাহলে তুমি কেন ইবাদত-বন্দেগী করো?”
তখন সেই ব্যক্তি যার নাম ছিল মুহম্মদ বিন হারুন বখ্লী, সে বললো, এটা আমি কাউকে বলতাম না এবং বলিনি কখনও, যেহেতু আপনি সুলত্বানুল আরেফীন, মহান আল্লাহ পাক উনার খাছ ওলী, সেজন্য আপনার সম্মানার্থে আমি আপনার কাছে বলবো। তবে তা বলার বিষয় নয়। তা হচ্ছে, আজকে থেকে বিশ বৎসর আগের কথা। আমার মা ছিলেন, আমার আহলিয়া বা স্ত্রী ছিল, সংসার ছিল, ঘর-বাড়ী সবকিছুই ছিল আমার। একদিন আমার আহলিয়ার সাথে আমার মা’র কিছু কথা নিয়ে ঝগড়া হয়। সে ঝগড়াতে শেষ পর্যন্ত কিছু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হতে হতে চরম পর্যায়ে গিয়ে পৌঁছে। তখন আমি আমার আহলিয়ার পক্ষ হয়ে আমার মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, আঘাত করেছিলাম। সেই আঘাতের কারণে যেহেতু তিনি দুর্বলা ছিলেন। তিনি পিছলে পড়ে গেলেন। পড়ে গিয়ে বদ দোয়া করলেন যে, মহান আল্লাহ পাক তিনি তোমাকে জাহান্নামে নিক। যেহেতু তুমি আমাকে আঘাত করেছ, কষ্ট দিয়েছ, তক্বলীফ দিয়েছ, মহান আল্লাহ পাক তিনি তোমাকে জাহান্নামে নিক। ”
(অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।