পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১৫)
এ প্রসঙ্গে হাদীস শরীফে উল্লেখ করা হয়-
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ
হযরত আবূ হুরায়রা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহ্র রাসুল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ ব্যক্তির নাক ধুলায় ধুসরিত হোক। ” একবার, দু’বার, তিনবার বললেন। অর্থাৎ সে লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হোক, লাঞ্ছনার-গঞ্জনার চরম পর্যায় সে পৌঁছুক। তখন জিজ্ঞাসা করা হলো-
قِيلَ مَنْ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হে আল্লাহ্র রাসূল! কে সেই ব্যক্তি? যার জন্য আপনি এ কথা বলেছেন যে, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক, সে ধুলায় ধুসরিত হোক, কে সেই ব্যক্তি? তখন আল্লাহ্র হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا
“যে ব্যক্তি তার পিতা-মাতা দু’জনকে অথবা একজনকে বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে পেল,
ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ
অথচ সে বেহেশ্তে প্রবেশ করতে পারলো না। ” অর্থাৎ তার পিতা-মাতা দু’জনকে সে পেল বৃদ্ধ বা বৃদ্ধা বয়সে অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারলোনা। সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক। তার নাক ধুলায় ধুসরিত হোক, অপমানের চরম স্তরে গিয়ে পৌঁছুক। আল্লাহ্র রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হিসেবে এটা বদ্ দোয়া করেছেন। অর্থাৎ যে ব্যক্তি তার পিতা-মাতা একজন বা দু’জন পেল, কিন্তু সে তাঁদের হক্ব আদায় করলোনা। অসৎ আচরণ করলো, খাওয়া-পরা দিলনা। অনেক স্থানে দেখা যায়- সন্তান তার বাপ-মাকে খাওয়া দেয়না, পরা দেয়না এবং তাঁদের যে হক্ব রয়েছে, সেটা আদায় করেনা। সেটা আল্লাহ্র রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, সে ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, যে তাদের হক্ব যেটা প্রাপ্য রয়েছে, সেটা সে আদায় করেনা। অথবা যদি পিতা-মাতা কাউকে সে পেলনা, যখন সে উপযুক্ত হলো, তখন তার দায়িত্ব হবে- যদি তাঁরা ইন্তেকাল করে থাকেন, তাঁরা ইন্তেকাল করার পর তাঁদের জন্য দোয়া করা, তাহলে সেটাই তার হক্ব আদায় হবে।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।