প্রসঙ্গ আহলিয়ার কাজে আহালের সহযোগিতা
সুওয়াল:
কোন কোন আহাল (স্বামী) ঘরে এসে এক গ্লাস পানিও ঢেলে খায় না। সব কাজ আহলিয়ারই করতে হয় বিধায় আহলিয়ার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে শরয়ী ফায়ছালা কি?
জাওয়াব:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের কাজ নিজে করেছেন আবার হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও উনার খিদমত মুবারক উনার আঞ্জাম দিয়েছেন। তাই নিজের কাজ নিজে করাও সুন্নত। আবার আহলিয়া করে দেওয়াও সুন্নত। অতএব প্রত্যেক আহাল ও আহলিয়ার উচিত অবস্থা বুঝে ও মিলে মিশে কাজ করা।
এ প্রসঙ্গ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَت الأَسْوَدِ رحمة الله عليه قَالَ سَأَلْتُ حضرت الْاُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ عَلَيْهَا السَّلَامُمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي أَهْلِهِ؟ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ
অর্থ: হযরত আসওয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বাহ আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলাম- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরে কী কাজ করতেন? উত্তরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরের সদস্যগণ উনাদের কাজে অংশ নিতেন। অতঃপর যখন নামাযের সময় উপস্থিত হতো তখন নামাযের জন্য বেরিয়ে যেতেন। (ইবনে মাজাহ শরীফ: হাদীছ শরীফ নং ১৯৭৭, তিরমিযী শরীফ: হাদীছ শরীফ নং ৩৮৯৫, বুখারী শরীফ: হাদীছ শরীফ নং ৬০৩৯।)
অনেক সময় আহলিয়ারা বাড়িতে সন্তান সন্ততি লালন পালন ও অন্যান্য কাজ অর্থাৎ সাংসারিক কাজ ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকেন। ফলে অনেক সময় আহালের কাজগুলো করে দিতে পারে না। এ পরিস্থিতিতে আহাল নিজের কাজটা নিজে করে ফেলা সুন্নত।
হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
سَأَلَ رَجُلٌ حضرت الْاُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ عَلَيْهَا السَّلَامُأَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ.
অর্থ: এক লোক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বাহ আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলেন - নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘরে কি কাজ করতেন? উত্তরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম তিনি বলেন, “হ্যাঁ- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের কাপড় মুবারক নিজে সেলাই করতেন, না’লাইন (সেন্ডেল) মুবারক মেরামত করতেন এবং পুরুষরা ঘরে যা করে তিনিও তা করতেন”। (মুসনাদে আহমদ শরীফ: হাদীছ শরীফ নং ২৪৭৪৯, ছহীহ ইবন হিব্বান শরীফ: হাদীছ শরীফ নং ৫৬৭৬-৫৬৭৭।)
আরো বর্ণিত আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বাহ আলাইহাস সালাম তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ হাত মুবারকে উনার কাপড় মুবারক সেলাই করতেন, নিজের না’লাইন (সেন্ডেল) মুবারক মেরামত করতেন এবং সাংসারিক যাবতীয় কাজে অংশ গ্রহণ করতেন। (ফতহুল বারী)
তাই আহাল আহলিয়া উভয়ই উভয়ের অবস্থা বুঝে সাহায্য সহযোগিতা করা উচিত। আর এটাই হলো পবিত্র সুন্নত মুবারক।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।