পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (৬)
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৭ জুন, ২০২৪ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
মুহম্মদ বিন হারুন বখ্লী বললো, আমি তখন ব্যাপারটা বুঝতে পারিনি। পরবর্তীতে বুঝেছিলাম এবং আমি ক্ষমাও চেয়েছিলাম। আমার মা আমাকে বলেছিলেন, ঠিক আছে বাবা, তুমি যেখানেই থাক না কেন, তুমি মহান আল্লাহ পাক উনার সাথে সরাসরি কথা বলতে পারবে। কিন্তু আমার মা আমাকে বলেননি এ কথাটা যে, তুমি জান্নাতী, তোমাকে ক্ষমা করে দেয়া হলো। তিনি বলেছেন, তুমি যেখানে থাক না কেন, তুমি সরাসরি মহান আল্লাহ পাক উনার সাথে কথা বলতে পারবে।
মূলতঃ আমার মায়ের উভয় দোয়াই কবুল হয়েছে। যেহেতু আমার মা আমাকে বলেছেন জাহান্নামী, সেহেতু আমার বিশ বৎসর যাবৎ কোন ইবাদত-বন্দেগী কবুল হচ্ছে না। আর দ্বিতীয়তঃ তিনি আমাকে বলেছেন, তুমি যেখানে থাক না কেন, তুমি মহান আল্লাহ পাক উনার সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি সেই সূত্রেই সবসময় সরাসরি মহান আল্লাহ পাক উনার সাথে আলাপ করে থাকি। কে আসবে, কে আসবে না, কে কি বলবে বা কোন ইবাদত কবুল হলো বা হলো না, আমি প্রত্যেক ইবাদতের পরে জিজ্ঞাসা করি, মহান আল্লাহ পাক তিনি জবাব দেন, কবুল হয়নি। আর প্রত্যেক হজ্বের পর, আজ থেকে বিশ বৎসর ধরে আপনার মতো একজন মহান আল্লাহ পাক উনার ওলী আমার কাছে এসে থাকেন। এসে আমাকে সংবাদ দিয়ে যান। আমি সেটা জানি, যিনি আমাকে সংবাদ দিতে আসেন আমি তার পরিচয়, তার সমস্ত কিছু আগেই মহান আল্লাহ পাক উনার কাছ থেকে সরাসরি জেনে নেই। যেমন আপনার সম্পর্কে আমি জেনে নিয়েছিলাম। আমি আপনার আসার আগে মহান আল্লাহ পাক উনাকে জিজ্ঞাসা করেছি। আয় মহান আল্লাহ পাক! এবার আমার সাক্ষাতে কে আসবেন সংবাদ দেয়ার জন্য?” মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমার ওলী, সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি আসবেন। তুমি অপেক্ষা করো। যার জন্য আপনাকে দেখার সাথে সাথে আমি আপনাকে চিনতে পেরেছি এবং আপনার পরিচয় বলেছি। ’
এটা শুনে হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, আশ্চর্য ব্যাপার! মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক বুঝা কঠিন বিষয়।
فِعْلُ الْحَكِيْمِ لَايَخْلُوْ عَنِ الْحِكْمَةِ
মহান আল্লাহ পাক উনার কোন কাজ হেকমত থেকে খালি নয়। ’
মহান আল্লাহ পাক উনার ওলী, সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন যে, হে ব্যক্তি! আমি কি তোমার জন্য দোয়া করবো? মহান আল্লাহ পাক তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন।
সে ব্যক্তি বললো, ‘হুযূর! আজকে বিশ বৎসর হলো প্রত্যেক হজ্বের পর একজন আলাহওয়ালা এসে থাকেন, প্রত্যেকেই দোয়া করেছেন। কারো দোয়া এ পর্যন্ত কবুল হয়নি আমার ক্ষেত্রে। আমার জন্য জাহান্নাম অবধারিত।
তখন সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন যে, তুমি যদি বল তাহলে আমি একটু দোয়া করি।
সে বললো, ‘আপনার এখতিয়ার। ’
তিনি দোয়া করলেন, যেহেতু তিনি মহান আল্লাহ পাক উনার খাছ ওলী ছিলেন, তিনি মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল সে যামানায়।
মহান আল্লাহ পাক তিনি জানালেন, হে আমার ওলী, সুলত্বানুল আরেফীন, হযরত বায়েজীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি! আপনার দোয়া কবুল করবো। তবে অবশ্যই শর্ত থাকবে। যেহেতু আপনি আমার খাছ ওলী, আপনার দোয়া তো কবুল করতেই হবে এবং করব অবশ্যই। তবে একটা শর্ত থাকবে তার মধ্যে। শর্ত হচ্ছে- যেহেতু তার মা তাকে বলেছে জাহান্নামী। তাই আমি প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












