মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১২)
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
মহিলাদের জন্য সেলোয়ার পরিধান করা সুন্নত :
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت كَرَّمَ اللهُ وَجْهَه عَلَيْهِ السَّلَام قَالَ كُنْتُ قَاعِدًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَقِيعِ فِي يَوْمٍ دَجِنٍ مَطِرٍ فَمَرَّتِ امْرَأَةٌ عَلَى حِمَارٍ مَعَهَا مَكَارٍ. فَهَوَتْ يَدُ الْحِمَارِ فِي وَهْدَةٍ مِنَ الْأَرْضِ. فَسَقَطَتِ الْمَرْأَةُ. فَأَعْرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا بِوَجْهِهِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِنَّهَا مُتَسَرْوِلَةٌ.فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُتَسَرْوِلَاتِ مِنْ أُمَّتِي ثَلَاثًا. يَا أَيُّهَا النَّاسُ اتَّخِذُوا السَّرَاوِيلَاتِ فَإِنَّهَا مِنْ أَسْتَرِ ثِيَابِكُمْ، وَحَصِّنُوا بِهَا نِسَاءَكُمْ إِذَا خَرَجْنَ-
অর্থ: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি একদা প্রবল বৃষ্টির দিনে বাক্বিয়ে’ গারক্বাদ নামক স্থানে মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে বসা ছিলাম। এমন সময় একজন মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার গাধার উপর আরোহন করে সাথে কিছু মাল-ছামানা নিয়ে উঁচু-নিচু গর্ত বিশিষ্ট কর্দমাক্ত রাস্তায় দ্রুত চলতে ছিলেন। অতঃপর উনার গাধার সামনের একটি পা গর্তের মধ্যে আটকে গেলে তিনি হঠাৎ করে গাধার উপর থেকে যমীনে পরে গেলেন। তা দেখে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নূরুর রহমত (চেহারা) মুবারক অন্যদিকে ঘুরিয়ে নিলেন। উপস্থিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই এই মহিলাটি সেলোয়ার পরিহিতা। একথা শুনে মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন, আয় মহান আল্লাহ পাক! আমার উম্মতগণ উনাদের মধ্যে যে সকল মহিলাগণ সেলোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। একথা মুবারক তিনবার বললেন, আরো বললেন, হে মানব সকল আপনারা সেলোয়ার পরিধান করুন। কেননা, এটা পর্দা রক্ষায় অধিক উপযুক্ত পোশাক। এবং আপনাদের মহিলাগণ যখন প্রয়োজনে ঘর থেকে বের হবেন, তখন সেলোয়ার পরিধান করার মাধ্যমে উনাদের ইযযত-আবরু রক্ষা করুন। (কানযুল উম্মাল-১৫/৪৬৩, আল-আদাবু লিল-বাইহাক্বী পৃষ্ঠা ২০৮, মাজমাউয যাওয়ায়িদ লিল-হাইছামী -৫/১২২, জামিউল আহাদীছ লিস-সুয়ূত্বী ৩১/৪৩১, মাশইয়াখাতু ইউসুফ ইবনে সুফইয়ান পৃষ্ঠা ৫৫)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه فِي امْرَأَةٍ عَثَرَتْ بِهَا دَابَّتُهَا وَعَلَيْهَا سَرَاوِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَ اللَّهُ الْمُتَسَرْوِلَاتِ-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, একটি চতুষ্পদ পশুর উপর আরোহী একজন মহিলা ছাহাবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার বাহন থেকে যমীনে ছটকে পড়ে গেলেন। উনার পরিধানে ছিল সেলোয়ার। তা শুনে মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুবারক করলেন, আয় মহান আল্লাহ পাক! যে সকল মহিলাগণ সেলোয়ার পরিধান করেন আপনি উনাদের প্রতি রহমত মুবারক নাযিল করুন। (আল-আদাবু লিল-বাইহাক্বী: পৃষ্ঠা ২৪০)
ফাতওয়ায়ে আলমগীরী কিতাবের চতুর্থ খ-ে উল্লেখ রয়েছে-
لُبْسُ السَّرَابِيْلِ سُنَّةٌ وَ هُوَ مِنْ اَسْتُرِ الثِّيَابِ لِلرِّجَالِ وَالنِّسَاءِ كَذَا فِى الْغَرَائِبِ
অর্থ: গারায়িব নামক কিতাবে রয়েছে, সেলোয়ার পরিধান করা পুরুষ মহিলা উভয়ের জন্য পবিত্র সুন্নত। অর্থাৎ সুন্নতে ছাহাবা।
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৫)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












