পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
, ১২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এগুলো সরাতে সময় লাগবে।
তিনি আরও বলেন, সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ করতে সময় লাগবে। সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভোরে মাটিধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ঋণগ্রস্ত রিকশা চালকের আত্মহত্যা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে আইজিপির বাড়িতে চুরি!
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে -ইশরাক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)