পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মাদারীপুর সংবাদদাতা:
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে মাদারীপুরে ছদ্মবেশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এ সময় এমদাদ হাওলাদার নামে এক দালালকে আটক করা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুদকের সহকারি পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক এমদাদ হাওলাদার (৫০) সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। তিনি শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে এমন কর্মকা- চালিয়ে আসছেন বলে জানা গেছে।
দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে দালালচক্র। এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা।
পাসপোর্ট করে দেবার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা নিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।
দুদকের মাদারীপুরের সহকারি পরিচালক আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকা-ে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন কর্মকা- নিয়মিত চলমান থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)