পালকি পাঠিয়ে কাউকে নির্বাচনে আনতে পারব না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু, পালকি পাঠিয়ে কাউকে আনতে পারব না।’ সোমবার (৩১ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘একদল লোক হামলা চালিয়েছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগকে আমলে না নিয়ে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেওয়া কূটনৈতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের বর্তমান নেতৃত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দৃঢ়।’
শাহরিয়ার আলম বলেন, ‘ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই নিয়ে আসছে। ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে নতুন নতুন সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো সমানভাবে পরিশ্রম করে মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলোও সুযোগ নিয়ে আসে।’
কংগ্রেসের ১৪ সদস্যের জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের কাছে সাম্প্রতিক চিঠির বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যমূলক চিঠি আসতেই থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা রয়েছে এবং তাদের যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে, সেসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।